শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৭ মাসের ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা   কাফিয়ার অনন্য আরবি শরাহ ‘আন-নাফিয়াহ ফী শারহিল কাফিয়াহ’ ৬ নবজাতকের মৃত্যু: ‘হাসপাতালের নোটিশ বাতিল আইনসম্মত নয়’ বললেন শিশির মনির ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে ১৭ কি‌লো‌মিটার যানজট আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ: তথ্যমন্ত্রী বিদ্যুৎ-তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি ও সীমান্তে পুশইনের প্রতিবাদে কাল বিকেএমের বিক্ষোভ ‘ভারতের মুসলিমদের কোরবানির স্বাধীনতায় বাধা ধর্মীয় অধিকারের লঙ্ঘন’ ইমাম থেকে সফল কৃষি উদ্যোক্তা শরীফ বিল্লাহ বিধিনিষেধ উপেক্ষা করে আল-আকসায় ৬৫ হাজার মুসল্লির জুমা আদায় ভারতের পুশইন চেষ্টা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী: জমিয়ত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণসংবর্ধনা আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল গণজমায়েতের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।

এরই মধ্যে প্রধানমন্ত্রীর গণসংবর্ধনা অনুষ্ঠানের সব প্রস্তুতি শেষ করে এনেছে দলটি। নেতারা বলছেন, এ সমাবেশ থেকেই আগামী নির্বাচনের পরকিল্পনা ও দিক নির্দেশনা দেবেন দলের প্রধান।

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নতি, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ, গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ও আসানসোলে কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডি লিট অর্জন। এতসব স্বীকৃতির জন্যই প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেয়া হচ্ছে। মূল আয়োজনের মঞ্চ করা হয়েছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে।

ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ডে সাজানো হয়েছে রাজধানীর প্রধান প্রধান সড়ক। সবাইকে আমন্ত্রণ জানিয়ে সারাদেশে সাঁটানো হয়েছে পোস্টার।

নেতারা জানালেন, সংবর্ধনায় জাতীয় নির্বাচনের পরিকল্পনার কথা বলবেন প্রধানমন্ত্রী। এই আয়োজনে চিত্রশিল্পী হাশেম খানের পরিচালনায় থাকছে প্রধানমন্ত্রীর ওপর চিত্র প্রদর্শনী। থাকছে শেখ হাসিনা রচিত বইয়ের স্টলও।

শিশুর হাতে মোবাইল কতটা ভয়ঙ্কর? দূর করবেন কিভাবে?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ