বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সংসার ভাঙার আগে শতবার ভাবুন, সংশোধনেই সমাধান:  শায়খ আহমাদুল্লাহ আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দিচ্ছে ইসরায়েল! দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’

সামাজিক মাধ্যমগুলো নজরদারিতে আনতে মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো নজরদারিতে আনতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এই মাধ্যমগুলোতে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে আইন-শৃঙ্খলার অবনতির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এমনটি জানান কমিটির সভাপতি আমির হোসেন আমু।

আসন্ন তিন সিটি কর্পোরেশন নির্বাচন নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হওয়ার নির্দেশ দিয়েছে এই কমিটি।

মাদক নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত সারাদেশে চলমান মাদক বিরোধী অভিযান চলবে বলেও জানিয়েছেন কমিটির সভাপতি আমির হোসেন আমু।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে আলোচনায় উঠে আসে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আইন শৃঙ্খলার সার্বিক চিত্র, মাদক বিরোধী অভিযান, জঙ্গি তৎপরতাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে নজরদারি করার বিষয়।

কমিটির সভাপতি আমির হোসেন আমু বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে। গাজীপুর ও খুলনার নির্বাচনের কোন সহিংসতা না হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

মন্ত্রী বলেন, এ পর্যন্ত সারাদেশে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার হয়েছে ৩৭ হাজার ২২৫ জন। তালিকায় যাদের নাম আছে তাদের কাউকেই ছাড় দেয়া হবে না।

আরও পড়ুন- হঠাৎ ফেসবুক লাইভে ‘নিখোঁজ’ কোটা নেতা তারেক (ভিডিও)


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ