বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

এবার ইউজিসি’র চেয়ারম্যান আবদুল মান্নানকে হত্যার হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানকে ডাকযোগে পাঠানো এক চিঠিতে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ জুলাই) সাভারের নুরসান নামে এক ব্যক্তি ওই চিঠি পাঠিয়েছেন।

জানা যায, ইউজিসি’র নিরাপত্তা কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান ইউজিসি’র চেয়ারম্যানের নিরাপত্তা চেয়ে বুধবার (১৮ জুলাই) শেরে বাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি ১২০৩) করেছেন।

শেরে বাংলা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহজাহান বলেন, বুধবার দুপুরে জিডি হয়েছে। একজন কর্মকর্তাকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ব্যাপারে ইউজিসি চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, গতকাল (মঙ্গলবার) অফিসের একদম শেষ সময়ে চিঠিটা আসছে ডাকযোগে। আজ জিডি করা হয়েছে।

এর আগে একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানীকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। আর এই হুমকি পেয়ে তিনি শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেন।

অডিও বার্তায় ঢাবি প্রক্টরকে হত্যার হুমকি

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ