রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

লঘুচাপের প্রভাবে রাজধানীসহ সারাদেশে বৃষ্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: এ বর্ষায় বর্ষার মত বৃষ্টি না হলেও আজ বুষ্টি ঝরেছিলো সারা দেশে।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে রাজধানীসহ সারাদেশে ভোর থেকেই বৃষ্টি হচ্ছে। এছাড়াও চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দুই এক জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বিরূপ আবহাওয়ার কারণে এখনও চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সংকেত জারি রয়েছে।

সেই সঙ্গে ঢাকাসহ খুলনা, বরিশাল, নোয়াখালি, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের নদীবন্দরে দুপুর ১টা পর্যন্ত ১ নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের প্রভাবে সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্র-রাশিয়ার সম্পর্কে জটিলতার কারণ নেই: পুতিন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ