শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ইসলামী আন্দোলনের ছাত্রী ও মহিলা ইউনিটের শপথ ও তারবিয়াত মজলিস অনুষ্ঠিত ক্যান্সার চিকিৎসায় প্রতিটি বিভাগে বিশেষায়িত হাসপাতাল করবে সরকার বেহুঁশ দিগ্বিদিক বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, বিপাকে ব্যবহারকারীরা  দুই কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহের ঘোষণা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মাওলানা আরশাদ মাদানীর শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছেন পাকিস্তান বেফাকের ২৮ বছরের কাণ্ডারি, কে এই হানিফ জালান্ধরি মসজিদে নববিতে জুমার নামাজে মুসল্লিদের জন্য বিশেষ ‘তাসহিল কার্ড’

মক্কায় বাংলাদেশি হজযাত্রীর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে মোহাম্মদ আমীর হোসেন নামে এক বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার পবিত্র মক্কা আল-মুকাররমায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তার পাসপোর্ট নম্বর: বিআর ০৯৪৭১৩১। চলতি বছর হজ পালন করতে গিয়ে তিনিই প্রথম মৃত্যুবরণ করলেন।

ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জের বাসিন্দা মোহাম্মদ আমীর হোসেন গত ১৫ জুলাই সৌদি এয়ারলাইন্স (এসবি ৮০৩) -এ সৌদি আরব যান। তিনি আল কুতুব হজ ট্রাভেলস (হজ লাইসেন্স নাম্বার ০৬৭১) এর মাধ্যমে গত ১৮ মার্চ নিবন্ধন করেছিলেন। তার পিলগ্রিম আইডি নম্বর ০৬৭১০৯৯।

আরও পড়ুন : হজের সময় নবীজী সা. যোহর ও আসর নামাজ কেন কসর করেছিলেন?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ