শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

সহজে ভারতীয় ভিসা পাবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতের ভিসা পাওয়ার জন্য এখন থেকে টোকেন আর সাক্ষাতকারের ঝামেলা পোহাতে হবে না প্রার্থীদের। যেকোনো সময় অনলাইনে আবেদন করা যাবে। আর অনলাইনে আবেদনের প্রিন্ট কপি, পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র ভিসা আবেদন কেন্দ্রে জমা দেওয়া যাবে যেকোনো কর্মদিবসে।

এরপর মোবাইলে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে ভিসা প্রদানের তারিখ। রাজধানীর সব ভিসাপ্রার্থীর জন্য থাকবে একটিই আবেদন কেন্দ্র।

শুক্রবার (১৪ জুলাই) রাজধানীর যমুনা ফিউচার পার্কে সমন্বিত ও অত্যাধুনিক ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। এখন থেকে খুব সহজে ভারতীয় ভিসার আবেদন করা যাবে। এই কেন্দ্রআবেদন জমা দেওয়ার জন্য রয়েছে ৪৮টি কাউন্টার।

যেভাবে পাবেন ভারতীয় ভিসা: ভারতীয় ভিসা’র জন্য বর্তমানে ‘স্টেট ব্যাংক অব ইন্ডিয়া’ পরিচালিত ভারতীয় ভিসা সেন্টারের ওয়েবসাইটের (https://indianvisa-bangladesh.nic.in/visa/) মাধ্যমে আবেদন জমা দিতে হবে। পাসপোর্টসহ আবেদন ফরমের প্রিন্ট কপির সঙ্গে দুই কপি ছবি (সত্যায়িত) দিতে হবে।

এছাড়া আবেদনের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পরিচয়পত্র না থাকলে অন্য পরিচয়পত্রের ফটোকপি, বাসা-বাড়ির বিদ্যুৎ, পানি, গ্যাস বা টেলিফোন বিলের ফটোকপি জমা দিতে হবে। নতুন পাসপোর্ট হলে এর সঙ্গে পুরাতন পাসপোর্টও জমা দিতে হবে। ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে। ব্যাংক স্টেটমেন্ট না থাকলে ১৫০ ডলারের বেশি পাসপোর্টে এনডোর্স করতে হবে।

অনলাইনে ফরম জমা দেওয়ার পর পরবর্তী পাঁচদিনের মধ্যে ভিসা কেন্দ্রে গিয়ে পাসপোর্টসহ অনলাইনে জমা দেওয়া আবেদনের প্রিন্ট কপি (অন্যান্য কাগজপত্রসহ) জমা দিতে হবে। এই আবেদন জমার আগে ভিসা ফি বাবদ ইউক্যাশের মাধ্যমে ৬০০/৭০০ টাকা জমা দিতে হবে।

ইউক্যাশের টোকেন ছাড়া আবেদন জমা নেওয়া হবে না। আবেদন জমার পর নির্দিষ্ট সময়ের মধ্যে কর্তৃপক্ষ মোবাইল ফোনের মাধ্যমে জানিয়ে দেবে কবে আপনাকে ভিসা দেওয়া হবে। না দেওয়া হলে সেটাও জানিয়ে দেওয়া হবে। নির্দিষ্ট দিনে গেলেই ভিসা পাওয়া যাবে।

আরও পড়ুন : দারুল উলুম দেওবন্দ সম্পর্কে সাইয়্যেদ আলী মিয়া নদভী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ