শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

বরিশাল নৌকার পক্ষে ঠেলাগাড়ি, ধানের শীষে কেউ নেই!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  শ্বশুর ফিরোজ আহমেদ ও জামাতা জিয়াউদ্দিন সিকদার দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে যুক্ত। দুজনই বর্তমান কাউন্সিলর। গত নির্বাচনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী না থাকায় অনায়াসে বিজয়ী হয়েছিলেন দুজনই।

এবারও কাউন্সিলর পদে পাশাপাশি ওয়ার্ডে লড়ছেন তারা ভিন্ন প্রতীক নিয়ে। তবে এবার এই দুই ওয়ার্ডে কাউন্সিলর পদে আওয়ামী লীগ যাদের প্রার্থী ঘোষণা করেছে, এলাকায় তাদের খুবই শক্ত অবস্থান।

তাই শ্বশুর-জামাই আটঘাট বেঁধে নেমেছেন নিজেদের জয় ধরে রাখতে। ফলে মেয়র পদে দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছেন না তারা।

মহানগর বিএনপির সহসভাপতি কে এম শহীদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাহিদুল কবির এবং সাংগঠনিক সম্পাদক আলতাফ মাহমুদ শিকদার বলেন, ওয়ার্ড পর্যায়ে দলীয় পরিচয়ে নয়, ব্যক্তি ইমেজের কারণে তারা বারবার নির্বাচিত হয়ে আসছেন।

বিএনপি যেমন তাদের ভোট দিচ্ছে, তেমনি অন্য দলগুলোর সমর্থকরাও দিচ্ছে। নিজেদের প্রচারে তারা ব্যস্ত, মেয়রের পক্ষে কাজ করার সময় হয়ে ওঠে না।

মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন বলেন, মেয়র পদে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার জন্য সব কাউন্সিলর পদপ্রার্থীকে নির্দেশ দেওয়া হয়েছে। সেভাবেই তারা কাউন্সিলরের পাশাপাশি মেয়র পদে প্রচার চালাচ্ছেন।

চাঁদ দেখা গেছে, জিলকদ মাস শুরু রোববার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ