শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-নৈরাজ্য সৃষ্টিকারীদের বর্জন করুন: পীর সাহেব চরমোনাই ফ্যাসিবাদের বিচার ও সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তের বিক্ষোভ সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ

মুসলিম নারীদের বোরকা কেটে দিচ্ছে চীনা পুলিশ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : চীনের উইঘুরে  রাস্তায় বের হওয়া মুসলিম নারীদের ধরে জোর করে বোরকা বা রোরকা সদৃশ লম্বা পোষাক কেটে ফেলা হচ্ছে। শুক্রবার তুরস্কের আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইয়ানি শাফাক এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়, চীনের উইঘুর এলাকায় মুসলিম নারীদের পোষাক বিশেষ কোমরের নিচে পোষাক ঝুলে থাকলে বা বোরকা সদৃশ হলে তা কেটে নেয়ার নতুন এ নির্যাতন শুরু করেছে পুলিশ।

ডকুমেন্টিং এগেইনিস্ট মুসলিম (ডিওএম) নামক একটি সংগঠন জানিয়েছে, মুসলিম নারীদের পোষাক লম্বা হলে রাস্তার মাঝে তাকে ধরে তার পোষাক ছোট করে কেটে দেয়া হচ্ছে।

চীনে ২ কোটি মুসলিমের বাস৷ দীর্ঘ দিন ধরে চীনের উইঘুরে মুসলিম নির্যাতনের অভিযোগ রয়েছে।মুসলমানদের ইসলামের পথ থেকে সরিয়ে চীনের রীতিনীতিতে অভ্যস্ত করার জন্য সেখানে  বন্দিশিবির খোলা হয়েছে৷ সেখানে অন্তত ৯ লাখ মানুষকে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এছাড়াও,  রমজান মাসে সেখানে মুসলমানদের রোজা রাখার ওপর নিষেধাজ্ঞা জারি করা ও মুসলিম প্রথা অনুযায়ী শিশুদের নাম রাখা নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুন :  চীনে মুসলিমদের বন্দি করে ‘ব্রেনওয়াশ’
মুসলিম দেশ উন্নয়নে চীনের ২০ হাজার কোটি ডলার ঋণ! 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ