বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

চার মন্ত্রীকে বিএমডব্লিউ উপহার দিলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম : চার সিনিয়র মন্ত্রীকে বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মাসখানেক আগে প্রধানমন্ত্রী তার দলের সিনিয়র নেতাদের এই ধরনের ব্যতিক্রমী উপহার দিয়ে চমকে দিয়েছেন।

সৌভাগ্যবান এই চার মন্ত্রী হলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। পশ্চিম জার্মানির তৈরি প্রতিটি গাড়ির বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।

অন্যেরা গ্রহণ করলেও বিনয়ের সাথেই উপহার ফিরিয়ে দিয়েছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। দামি গাড়ি ব্যবহার করবেন না- এ কথা বলে কৃষিমন্ত্রীর গাড়িটি ফিরিয়ে দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র।

ওআইসি সম্মেলনের জন্য সরকারি উদ্যোগে আনা আধুনিক সুবিধার এইসব গাড়ির ১৫ টি দেওয়া হয়েছে সরকারের অতি গুরুত্বপূর্ণ আরেকটি সংস্থাকে। বাকি গাড়িগুলোর মধ্য থেকে চারটি মন্ত্রীদের উপহার দিলেন।

ধারণা করা হচ্ছে, মন্ত্রণালয়ের কাজে বিশেষ মনোযোগী হওয়া, দল সুসংগঠিত করার ব্যাপারে সক্রিয় ভূমিকা রাখা, সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করার কথা বিবেচনা করে চার সিনিয়র নেতাকে এভাবে পুরস্কৃত করলেন।

গাড়িগুলোর মালিকানা সরকারের। মন্ত্রী থাকাকালীন সময় তারা এসব গাড়ি সরকারের গাড়ি ব্যবহারের নীতিমালা অনুযায়ী ব্যবহার করবেন।

অারও পড়ুন : নগরপিতা নয়, সেবক হতে চাই: মো. শফিকুল ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ