সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী নেত্রকোনায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর ‘দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে’ 

মসজিদকে মাদরাসার ছাত্রাবাস হিসেবে ব্যবহার করা যাবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : অনেক মসজিদে দেখা যায় স্থায়ীভাবে কোনো মাদরাসার ছাত্রাবাস বানিয়ে নেয়া হয়। এটা কি ইসলামে জায়েজ আছে? একটি মসজিদ তিনতলা সেই মসজিদের প্রথম তলায় নামাজ হয় আর বাকী দুই তলায় হেফজখানা বসানো হয়েছে, সেখানে ছাত্ররা সারাক্ষণ থাকে এবং লেখাপড়া করে। এমনভাবে মাদরাসা প্রতিষ্ঠা করা সম্পর্কে ইসলামের দিক-নির্দেশনা কি?

কোনো মসজিদকে স্থায়ীভাবে কোনো মাদরাসার ছাত্রদের ছাত্রাবাস বানানো জায়েজ নেই। শরীআতের দৃষ্টিতে মসজিদের সব তলার একই হুকুম।

অবশ্য কোথাও যদি এমন হয় যে, মাদরাসার ছাত্রদের থাকার জায়গা সংকুলন হচ্ছে না এবং মাদরাসার কর্তৃপক্ষ ছাত্রদের থাকার জায়গা করতে পারছে না, সেক্ষেত্রে ছাত্রদের যদি লেখাপড়া ক্ষতি হওয়ার অশঙ্কা থাকে তাহলে প্রাপ্তবয়স্ক ছেলেদের পড়াশুনা ও থাকার জন্য অস্থায়ীভাবে মসজিদ ব্যবহার করার অবকাশ রয়েছে।

উত্তম হলো সেক্ষেত্রেও নফল ইবাদতের নিয়তে অবস্থান করা। আর যত তাড়াতাড়ি সম্ভব অন্য কোথাও জায়গার ব্যবস্থা করা এবং ছাত্রদের সেখানে সরিয়ে নেয়া। [ফাতাওয়ায়ে রহীমিয়া ৯/১৯৯]

আরও পড়ুন : আলেমদের ফিকহী মতপার্থক্যে শিক্ষার্থীর করণীয় কী?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ