শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

তীব্র গরমে ১২ সিরীয় শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দক্ষিণ সিরিয়ায় যুদ্ধাক্রান্ত দুই লাখ ১০ হাজার মানুষের জন্য মানবিক সহায়তার আহবান করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও)। বৃহস্পতিবার এসব লোকদের জন্য স্বাস্থ্যসেবা ও ওষুধ সরবরাহ চেয়েছে সংস্থাটি। যাদের মধ্যে অনেকেই মারাত্মকভাবে আহত।

জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, ৪৫ ডিগ্রি তাপমাত্রার অসহনীয় গরমে ইতোমধ্যে ১২ শিশুসহ ১৫ জন সিরিয়ান মারা গেছে। পানিশূন্যতা ও পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে আরও মৃত্যর আশঙ্কা করছে সংস্থাটি।

এদিকে দেরা ও কুনেইত্রা অঞ্চলের চারটি সরকারি হাসপাতালের চারটিই বন্ধ করে দেয়া হয়েছে, বাকিটাতে যুদ্ধে হতাহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

এমতাবস্থায় ডব্লিওএইচও যুদ্ধরত সকল গোষ্ঠীর প্রতি আহবান করেছে যে, দক্ষিণ সিরিয়ায় আটকে পড়া মানুষদের জন্য ওষুধ ও মেডিকেল সামগ্রী সরবরাহের নিরাপদ সুযোগ করে দিতে এবং হতাহতরা যাতে অন্য শহরে গিয়ে চিকিৎসা গ্রহণের সুযোগ পায় সে ব্যবস্থা করে দিতে।

আরও পড়ুন : ভয়ঙ্কর ২৯ অ্যাপস থেকে সাবধান!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ