মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

গ্রেফতার হলেন নওয়াজ ও মরিয়ম, জব্দ পাসপোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

অবশেষে আটক হলেন পাকিস্তানের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীর এবং তার মেয়ে মরিয়ম নওয়াজ। আজ শুক্রবার লন্ডন থেকে পাকিস্তানের লাহোর বিমানবন্দরে পৌঁছালে তাদেরকে আটক করা হয়। জব্দ করা হয় পাসপোর্ট।

বর্তমানে নওয়াজ ও নওয়াজ কন্যাকে বিশেষ একটি জায়গায় রাখা হয়েছে বলে   বলে জানায় খালিজ টাইমস। লাহোর থেকে তাদেরকে সরাসরি রাজধানীর ইসলামাবাদের আদিয়ালা জেলে নিয়ে যাওয়া হতে পারে।

খবরে বলা হয়, ইতিহাদ এয়ারওয়েজের একটি বিমানে স্থানীয় সময় রাত পৌনে নয়টায় আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান নওয়াজ ও মরিয়ম। বিমানটি অবতরণের পর তাতে প্রায় ১২ জন নিরাপত্তা বাহিনীর সদস্য প্রবেশ করে।

সেসময় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ইনভেসটিগেশন এজেন্সী (এফআইএ) এর তিন সদস্য নওয়াজ ও মরিয়মের পাসপোর্ট জব্দ করেন। আর দেশটির জাতীয় জবাবদিহিতা মূলক সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিট ব্যুরো (এনএবি) আটক করেন নওয়াজদের।

এদিকে,তাদেরকে জেলে নিয়ে যাওয়ার সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে দেশটির জবাবদিহিতামূলক সংস্থা এনএবি এবং পাঞ্জাব প্রদেশ।

প্রসঙ্গত, অ্যাভেনফিল্ড ফ্ল্যাট দুর্নীতি মামলায় নওয়াজকে ১০ বছরের কারাদণ্ড দেয় পাকিস্তানের উচ্চ আদালত। আর নওয়াজকে এই কাজে সহযোগিতার জন্য সাত বছরের জেল দেওয়া হয় মরিয়ম নওয়াজকে।

আরও পড়ুন : নওয়াজ ফিরলেই নেওয়া হবে কারাগারে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ