শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

‘আ’লীগ-বিএনপি দেখেছেন, একবার ইসলামী শাসন দেখুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মেয়র প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান মাহবুব বলেছেন, এতদিন আ’লীগ-বিএনপি’র শাসন দেখেছেন, এবার হাতপাখায় ভোট দিয়ে ইসলামের শাসন দেখুন।

তিনি বলেন, ভোটের আগে প্রার্থীরা অনেক আশ্বাসই দিয়ে থাকে। চাঁদাবাজী, অনিয়ম এবং দুর্নীতি মুক্ত সিটি কর্পোরেশন গড়ে তোলার কথা বলেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমল ঠিক না হবে, আল্লাহ এবং আখেরাতের ভয় সৃষ্টি না হবে ততোক্ষণে অনিয়ম-দুর্নীতি বন্ধ করা সম্ভব হবে না।

আসন্ন ৩০ জুলাই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে আজ শুক্রবার সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত অনুষ্ঠানে জনতার মুখোমুখি হয়েছিলেন ৬ মেয়র প্রার্থী।

অনুষ্ঠানে প্রার্থীরা সাধারণ জগণের নানা প্রশ্নের উত্তর দেন। একই সঙ্গে অনিয়ম, দুর্নীতি, সন্ত্রাস ও মাদক মুক্ত পরিকল্পিত নগরী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান পরিচালনা করেন সুজন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

ক্রাউন প্রিন্স সম্পর্কে মন্তব্য করায় গ্রেফতার আরেক সৌদি আলেম

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ