শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জনগণকে উপেক্ষা করে বারবার ক্ষমতায় থাকা যাবে না: যুব মজলিস নদওয়াতুল উলামার ভারপ্রাপ্ত মুহতামিম হলেন যিনি কেয়ামত পর্যন্ত হকের ওপর প্রতিষ্ঠিত থাকবে একটি দল: বায়তুল মোকাররমের খতিব মসজিদে নববীর আশপাশে সাড়ে ৫ হাজার বৃক্ষরোপণ স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-নৈরাজ্য সৃষ্টিকারীদের বর্জন করুন: পীর সাহেব চরমোনাই ফ্যাসিবাদের বিচার ও সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তের বিক্ষোভ সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান 

ফিলিস্তিনিদের ১৯৭টি স্থাপনা ধ্বংস করে দিয়েছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : জাতিসংঘের অফিস ফর দি কো-অর্ডিনেশন অব হিউম্যানিটেরিয়ান এ্যাফেয়ার্স (ওসিএইচএ) বলেছে, পশ্চিম তীরের ইসরায়েল অধিকৃত এলাকায় ফিলিস্তিনিদের অন্তত ১৯৭টি বাড়ি ধুলিসাৎ করে দিয়েছে ইসরায়েল। এটা ঘটেছে ২০১৮ সালের প্রথম ছয় মাসে।

বুধবার এক বিবৃতিতে জাতিসংঘ জানিয়েছে, আটটি বাড়ি, ১০টি বেসামরিক অবকাঠামো এবং চারটি দেওয়াল গত মাসে ধ্বংস করে দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি সেনা বাহিনী এবং তথাকথিত প্রশাসনিক নিয়ন্ত্রণ বিভাগ পশ্চিমাঞ্চলীয় পশ্চিম তীরের হেবরনে একটি এলাকার অবকাঠামো ভেঙ্গে দেওয়া হয়েছে। জেরুজালেম আল-কুদসের ৩০ কিলোমিটার দক্ষিণে এই ঘটনা ঘটেছে জুন মাসে।

এছাড়া পূর্বাঞ্চলীয় বার্তার শহরে একটি আবাসিক এপার্টমেন্ট ধ্বংস করে দেওয়া হয়েছে। তাতে তিন জনের একটি পরিবার রাস্তায় নেমে গেছে।

ওসিএইচএ উল্লেখ করেছে, চলতি বছরের প্রথমার্ধ্বে পূর্ব জেরুজালেমের আল-কুদসে ভাঙচুর ১২ শতাংশ বেড়ে গেছে আগের বছরগুলোর তুলনায়।

২০১৭ সালের ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করেছেন এবং একইসঙ্গে সেখানে দূতাবাস স্থানান্তরের ঘোষণা দিয়েছেন।

এ বিষয়টি উক্ত অঞ্চলে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে। এই ঘোষণার পর গোটা ফিলিস্তিন জুড়ে বিক্ষোভ শুরু হয়। এই বিক্ষোভ বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন : পায়ে হেঁটে সুইডেন থেকে ফিলিস্তিন!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ