শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আজমতে সাহাবার মহাসচিব পদ থেকে আলী হাসান উসামাকে অব্যাহতি উত্তরাখণ্ডের পর ছত্তিশগড়েও বিলুপ্ত হচ্ছে মাদরাসা বোর্ড ‘আদর্শভিত্তিক সংগঠনে প্রশিক্ষিত কর্মী বাহিনীর বিকল্প নেই’ ২৩ বছরের মুয়াজ্জিনকে শত মোটরসাইকেলের শোভাযাত্রায় বিদায় দিনব্যাপী সাহিত্য-সাংবাদিকতার প্রশিক্ষণ নিলেন তিন শতাধিক মাদরাসা ছাত্র নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪ 

খালেদা করা আপিল শুনানি শুরুর নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  জিয়া অরফানেজ দুর্নীতি মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার করা আপিল শুনানি শুরুর নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। একই সাথে ৩১ জুলাইয়ের মধ্যে তা নিষ্পত্তি করতে আগের দেয়া আদেশ মুলতুবি করেছে।

সকালে প্রধান বিচাপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ ৪ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদেশে আরও বলা হয়েছে, জুলাইয়ের মধ্যে আপিল নিষ্পত্তি করার পুনর্বিবেচনার আবেদন পরবর্তীতে বিবেচনা করা হবে।

এদিকে অরফানেজ ট্রাস্ট মামলার সাজার রায় বাতিল চেয়ে খালেদা জিয়ার আপিল, সাজা বাড়াতে দুদকের আবেদন এবং দণ্ডপ্রাপ্ত আরও দুই আসামির আপিল শুনানি হাইকোর্টে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আজ।

গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ আদালত-৫ খালেদা জিয়াকে অরফানেজ ট্রাস্ট মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেয়। এর বিরুদ্ধে তিনি আপিল করেন।

এই আপিল ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশনা দেয় আপিল বিভাগ। এই নির্দেশনা পুনর্বিবেচনা চেয়ে রিভিউ পিটিশন দায়ের করেন খালেদা জিয়া।

রোহিঙ্গাদের যে গ্রামে সাংবাদিকদের ঢুকতে দেয়া হয়নি (ভিডিও)


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ