শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিদ্যুৎ-তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি ও সীমান্তে পুশইনের প্রতিবাদে কাল বিকেএমের বিক্ষোভ ‘ভারতের মুসলিমদের কোরবানির স্বাধীনতায় বাধা ধর্মীয় অধিকারের লঙ্ঘন’ ইমাম থেকে সফল কৃষি উদ্যোক্তা শরীফ বিল্লাহ বিধিনিষেধ উপেক্ষা করে আল-আকসায় ৬৫ হাজার মুসল্লির জুমা আদায় ভারতের পুশইন চেষ্টা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী: জমিয়ত রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত-বাহরাইনে ইরানের হামলা ৭৮টি ফ্লাইটে দেশে ফিরলেন ৩২ হাজার ৮৩২ হাজি রামাল্লায় ১৮ বছরের তরুণকে গুলি করে হত্যা ডেঙ্গুর লার্ভা যে প্রতিষ্ঠানে পাওয়া যাবে, জরিমানা ধরা হবে: স্বাস্থ্যমন্ত্রী ইরানের রাডার স্টেশনে মার্কিন বাহিনীর হামলা

এবার ইসরাইলের ওপর গাজার নিষেধাজ্ঞারোপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : অবরুদ্ধ গাজায় উৎপাদিত ফল ও সবজি আমদানির ওপর তেলআবিব যে নিষেধাজ্ঞা দিয়েছে তার জবাবে ইসরাইলি ফল আমাদানির ওপর পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বুধবার গাজার কৃষি মন্ত্রণালয় এ পাল্টা নিষেধাজ্ঞা দেয়।খবর আন্দালু এজেন্সি-এর।

খবরে বলা হয়, কৃষি মন্ত্রণালয়ের মুখপাত্র তাহসিন আল-সাক্কা বলেছেন, ‘আমাদের ফল আমদানিতে ইসরাইলের নিষেধাজ্ঞার জবাবে আমরাও তাদের ফল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করব।’

তিনি জানান, এই পাল্টাপাল্টি নিষেধাজ্ঞার আগে গাজা প্রতিদিন ইসরাইল থেকে ২০ টন ফল আমদানি করতো। অন্যদিকে, ইসরাইলও কারেম শ্যালম সীমান্ত দিয়ে গাজা থেকে ২০ টন ফল ও সবজি আমদানি করতো।

আল-সাক্কা বলেন, ইসরাইলি ফল আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করায় গাজায় ফলের বাজারে কোনো প্রভাব পড়বে না। কারণ ওইসব ফল গাজাতেও উৎপাদন হয়।

তবে ইসরাইলি নিষেধাজ্ঞার প্রভাব গাজার কৃষি খাতে পড়বে বলেও জানান তিনি। কারণ এই নিষেধাজ্ঞার ফলে উৎপাদিত পণ্য উদ্বৃত্ত থেকে যাবে এবং গাজার কৃষকরা ‘উল্লেখযোগ্য ক্ষতি’র সম্মুখীন হবেন।

প্রসঙ্গত, সোমবার ইসরাইলি কর্তৃপক্ষ নতুন করে গাজার ওপর ওই নিষেধাজ্ঞা আরোপ করে। তেলআবিব বলছে, ফিলিস্তিনিরা গাজা সীমান্তে ‘আগুন ঘুরি’ দিয়ে যে হামলা করছে তার জবাবে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আরও পড়ুন : ট্রাম্পের ‘শতাব্দীর সেরা ‍চুক্তি’তে পশ্চিমতীর-গাজা বিভক্ত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ