শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিদ্যুৎ-তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি ও সীমান্তে পুশইনের প্রতিবাদে কাল বিকেএমের বিক্ষোভ ‘ভারতের মুসলিমদের কোরবানির স্বাধীনতায় বাধা ধর্মীয় অধিকারের লঙ্ঘন’ ইমাম থেকে সফল কৃষি উদ্যোক্তা শরীফ বিল্লাহ বিধিনিষেধ উপেক্ষা করে আল-আকসায় ৬৫ হাজার মুসল্লির জুমা আদায় ভারতের পুশইন চেষ্টা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী: জমিয়ত রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত-বাহরাইনে ইরানের হামলা ৭৮টি ফ্লাইটে দেশে ফিরলেন ৩২ হাজার ৮৩২ হাজি রামাল্লায় ১৮ বছরের তরুণকে গুলি করে হত্যা ডেঙ্গুর লার্ভা যে প্রতিষ্ঠানে পাওয়া যাবে, জরিমানা ধরা হবে: স্বাস্থ্যমন্ত্রী ইরানের রাডার স্টেশনে মার্কিন বাহিনীর হামলা

ইসলামের নামে সন্ত্রাসবাদের প্রচার করিনি: জাকির নায়েক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

মালয়েশিয়ায় অবস্থানরত ভারতের প্রখ্যাত টিভি আলোচক জাকির নায়েক বলেছেন, ‘ইসলামের নামে বা অন্য কোনোভাবে আমি কোনো দিন সন্ত্রাসবাদের প্রচার করিনি’। বুধবার সংবাদ মাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

তার বিরুদ্ধে ভারতের তদন্তকারী সংস্থাগুলোর যাবতীয় অভিযোগ অস্বীকার করে জাকির নায়েক বলেছেন, ‘সবসময়ই আমার লক্ষ্য শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে উৎসাহ দেয়া। আমার বিরুদ্ধে ঠিক উল্টো অভিযোগ করা হচ্ছে। আমার নামে যদি এমন কোনো বিবৃতি প্রচার করা হয় যা মানবিকতার বিরোধী, তাহলে সেই বক্তব্য বিকৃত করা হয়েছে।’

বিবৃতিতে তিনি মালেয়েশিয়া থেকে তাকে ভারতে ফেরত না পাঠানোয় সে দেশের প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি মালয়েশিয়ার আইন মেনে চলবেন বলেও জানিয়েছেন।

প্রসঙ্গত, জাকির নায়েকের বিরুদ্ধে সহিংসতায় প্ররোচনা দেয়া, ২০১৬ সালে বাংলাদেশে সন্ত্রাসবাদী হামলায় উস্কানি দেয়া এবং অর্থপাচারের অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) ও মুম্বই পুলিশ।

১০টি স্থানে তল্লাশি চালানো হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জাকির নায়েকের পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে।

ভারতে অভিযুক্ত হলেও, মালয়েশিয়ায় বহাল তবিয়তেই আছেন এই প্রখ্যাত ধর্মপ্রচারক। তাকে প্রত্যর্পণ করার জন্য মালয়েশিয়া সরকারকে অনুরোধ জানিয়েছিল ভারতের কেন্দ্রীয় সরকার।

কিন্তু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন, সহজে জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না।

উল্লেখ্য, ভারত সরকার এর আগে জাকির নায়েকের পিস টিভি বন্ধ করে দিয়েছে। এছাড়া তার ফাউন্ডেশনও নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুন : শীঘ্রই ভারত ফিরছেন না জাকির নায়েক
বাংলাদেশের মাটিতে জাকির নায়েকের স্থান হবে না: এইচ টি ইমাম
জাকির নায়েককে ফেরত দেয়া হবে না: মাহাথির


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ