সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী নেত্রকোনায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর ‘দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে’  মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

রাজশাহী সিটি নির্বাচনের প্রতীক বরাদ্দ আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দ আজ। প্রতীক নিয়েই প্রার্থীরা জোরেসোরে শুরু করছেন প্রচারণা।

তবে প্রার্থীদের মুখের কথায় আর ভুলতে রাজি নন বেশিরভাগ ভোটার। বাস্তবায়ন করার মতো প্রতিশ্রুতি বিবেচনায় সতর্ক অবস্থানে তারা।

আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও রাজশাহীর ভোটের মাঠ এখন জমজমাট। নানা ছলছুতোয় ভোটারদের কাছে যাচ্ছেন, কায়দা করে ভোটও চাইছেন প্রার্থীরা। আর মওকা বুঝে ভোটাররাও বাজিয়ে নিচ্ছেন প্রার্থীদের, চাইছেন নানা প্রতিশ্রুতির অঙ্গীকার।

রাজশাহীতে যানজট একটি বড় সমস্যা। আর শিল্প ক্ষেত্রে পিছিয়ে পড়া রাজশাহীতে কর্মসংস্থান সৃষ্টির দাবিও বেশ জোরালো। পাইপ লাইনে গ্যাসের সংযোগ হলেও তা শিল্প প্রতিষ্ঠানে দেয়ার সুযোগ নেই। এসব নিয়ে বাস্তবসম্মত উদ্যোগ চাইছেন ভোটাররা।

ভোট মানেই প্রতিশ্রুতির ফুলঝুরি। বাস্তবতা যেমনই হোক, ভোটারদের হতাশ করতে চান না প্রার্থীরা। মূল প্রতিদ্বন্দ্বী দুই মেয়র প্রার্থীও শোনালেন তাদের পরিকল্পনা।

ভোটাররা বলছেন, সময় এখনও ঢের বাকি। প্রার্থীদের দেয়া প্রতিশ্রুতি আর তাদের তৎপরতা আরও একটু খতিয়ে দেখতে চান তারা।

রোহিঙ্গাদের ১০০ মিলিয়ন ডলার দিচ্ছে এডিবি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ