শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ইসলামী আন্দোলনের ছাত্রী ও মহিলা ইউনিটের শপথ ও তারবিয়াত মজলিস অনুষ্ঠিত ক্যান্সার চিকিৎসায় প্রতিটি বিভাগে বিশেষায়িত হাসপাতাল করবে সরকার বেহুঁশ দিগ্বিদিক বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, বিপাকে ব্যবহারকারীরা  দুই কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহের ঘোষণা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মাওলানা আরশাদ মাদানীর শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল

১৪ জুলাই থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলতি বছরের হজ ফ্লাইট শুরু হবে ১৪ জুলাই থেকে। হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনী দিনে দুটি ফ্লাইটে সরকারিভাবে ৮২১ হজযাত্রী সৌদি আরব যাবেন বলে জানা গেছে। হজের শেষ ফ্লাইট ১৫ আগস্ট।

জানা যায়, এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ছয় হাজার ৭৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার জন হজে যাবেন।

হজ শেষে ফিরতি প্রথম ফ্লাইট ২৭ আগস্ট এবং ২৫ সেপ্টেম্বর ফিরতি শেষ ফ্লাইট আসবে।

আশকোনা হজ ক্যাম্পের পরিচালক সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, উদ্বোধনী ফ্লাইটের যাত্রীদের ভিসা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষাসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে হজযাত্রীরা পবিত্র হজ পালন করতে সৌদি আরব যাবেন।

তবে ১৪ জুলাই সকালে হজ ফ্লাইট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলেও ১৩ জুলাই রাত সাড়ে ১২টার দিকে বেসরকারি একটি হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে বলে তিনি জানিয়েছেন।

মুঠোফোনে হাজীদের জন্য হজ গাইড

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ