সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

আজ শপথ নিচ্ছেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : অাজ সোমবার তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নেবেন দেশটির জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির নেতা তাইয়্যেব এরদোগান। জাতীয় সংসদে তার শপথ অনুষ্ঠিত হবে।

এর মধ্যদিয়ে দেশটিতে আনুষ্ঠানিকভাবে পরিপূর্ণ প্রেসিডেনশিয়াল ব্যবস্থা চালু হবে।গত ২৪ জুনের প্রেসিডেন্ট নির্বাচনে ৫২ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেন এরদোগান।

শনিবার (৭ জুলাই) এরদোগান জানান, আগামীকাল শপথ নেয়ার পর রাত নয়টায় মন্ত্রিসভার নাম ঘোষণা করবেন তিনি। আগামী শুক্রবার মন্ত্রিসভার প্রথম বৈঠকে বসবে বলেও তিনি ঘোষণা করেছেন।

এরদোগান প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর তুরস্ক এক নতুন যুগে প্রবেশ করবে। তবে তার এই নতুন যুগ নিয়ে উদ্বেগে রয়েছে দেশটির বিরোধী দলগুলো। তারা বলছে, নিরঙ্কুশ নির্বাহী ক্ষমতার অধিকারী হওয়ায় এর্দোগান ক্রমেই স্বৈরশাসকে পরিণত হতে পারেন।

আরও পড়ুন : নতুন ক্ষমতা পেলেন এরদোগান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ