শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

যমুনার ভাঙনে বিলীন হচ্ছে মসজিদ, মাদরাসা, বসতবাড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যমুনার ভাঙনে জামালপুরের বিভিন্ন এলাকার বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠানসহ ফসলি জমি বিলীন হয়ে গেছে।

এখনো নেওয়া হয়নি প্রতিরোধের কোনো ব্যবস্থা। বরাদ্দ না থাকায় কোন উদ্যোগ নেয়া যাচ্ছে না বলে দাবি করছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড।

হঠাৎ করে যমুনার পানি বেড়ে যাওয়ায় দেওয়ানগঞ্জ উপজেলার খোলাবাড়ি, নয়াপাড়া ও বরখাল এলাকায় নদী ভাঙ্গন দেখা দেয়।

গত কয়েক দিনের ভাঙ্গনে বিলীন হয়ে গেছে খোলাবাড়ি গ্রামের ১০টি বসতবাড়ি, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদসহ নয়াপাড়া এবং বরখাল গ্রামের কয়েক একর ফসলী জমি।

এখনো হুমকির মুখে খোলাবাড়ি এবতেদায়ি ইসলামি মাদরাসাসহ যমুনা তীরের বিস্তৃর্ণ ফসলি জমি।

পৈত্রিক বসতভিটা হারিয়ে দিশেহারা ভাঙ্গনের শিকার পরিবারগুলো। বর্তমানে আশ্রয়হীন অবস্থায় দিন কাটাচ্ছেন তারা।

পানি উন্নয়ন বোর্ড বলছে, নদীর মাঝে চর জেগে উঠায় গতি পরিবর্তন হয়েছে। এতে দেখা দিয়েছে ভাঙন। তবে বরাদ্দ না থাকায় এখনই ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া যাচ্ছে না।

যমুনার ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে অবস্থার আরো অবনতি ঘটবে বলে আশঙ্কা স্থানীয়দের।

রোহিঙ্গা সমস্যা সমাধানে তুরস্কের নতুন উদ্যোগ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ