শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

বন্যা-ভূমিধসে জাপানে নিহত ৬০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  কয়েক দিনের প্রবল বর্ষণে জাপানে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে কমপক্ষে অর্ধশতাধিক।

দেশটির পশ্চিম ও মধ্য অঞ্চলে টানা বর্ষণ চলছে বলে রোববার জাপান টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রবল বর্ষণের কারণে দুটি অঞ্চলের ১৬ লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে। জাপানের আবহাওয়া বিভাগ পশ্চিমের প্রধান দ্বীপ হনশুর চারটি এলাকার জন্য বিশেষ সতর্কতা জারি করেছে।

আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, শুক্র ও শনিবার সকালের মধ্যে টোকিও থেকে ৬০০ কিলোমিটার দূরের এলাকা শিকোকু দ্বীপের মতোইয়ামা শহরে ৫৮৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

বন্যা ও আরও ভূমিধসের আশঙ্কায় শনিবার সকালে ১৬ লাখেরও বেশি মানুষকে ঘরবাড়ি ছেড়ে সরে যাওয়ার আদেশ দেয়া হয়েছে।

আরও ভূমিধস হতে পারে সেই আশঙ্কায় আরও ৩১ লাখ লোককে অন্যত্র সরে যাওয়ার পরামর্শ দিয়েছে অগ্নিনির্বাপন ও দুর্যোগ প্রশমন বিভাগ।

আটকে পড়া, আহত ও নিহতদের উদ্ধারে প্রায় ৪৮ হাজার পুলিশ, ফায়ার ফাইটার ও স্বেচ্ছাসেবক কাজ করে যাচ্ছে।

রোহিঙ্গাদের ১০০ মিলিয়ন ডলার দিচ্ছে এডিবি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ