শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি

আবারো উত্তপ্ত কাশ্মীর; নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৬ বছর বয়সী এক তরণীসহ নিহত হয়েছেন তিন বেসামরিক নাগরিক। এছাড়া আহত হয়েছেন অন্তত পাঁচজন। খবর এনডিটিভি-এর।

৭ জুলাই শনিবার দক্ষিণ কাশ্মীরে কুলগাম জেলার একটি গ্রামে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান চালানোর সময় প্রতিবাদী জনতা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে।

খবরে বলা হয়,  প্রতিবাদী মানুষজন নিরাপত্তা বাহিনীকে টার্গেট করে পাথর নিক্ষেপ করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। নিরাপত্তা বাহিনী এসময় গুলিবর্ষণ করলে হতাহতের ঘটনা ঘটে।

ওই ঘটনার পরে অনন্তনাগ, কুলগাম, সোপিয়ান ও পুলওয়ামা জেলায় ইন্টারনেট পরিসেবা স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, ৬ জুলাই শুক্রবার ‘দুখতারান ই মিল্লাত’নেত্রী আসিয়া আন্দ্রাবিকে জাতীয় তদন্ত সংস্থা এনআইএ গ্রেপ্তার করে দিল্লিতে নিয়ে যাওয়ার প্রতিবাদে শনিবার কাশ্মীর উপত্যকা জুড়ে সর্বাত্মক ধর্মঘট পালিত হয়েছে।

হুররিয়াত কনফারন্সের প্রধান সাইয়্যেদ আলীশাহ গিলানী, মীরওয়াইজ ওমর ফারুক এবং জে কে এল এফ প্রধান মুহাম্মদ ইয়াসীন মালিকের সমন্বিত যৌথ প্রতিরোধ নেতৃত্বের পক্ষ থেকে বন্ধের ডাক দেয়া হয়।

অারও পড়ুন : আল্লাহর ইচ্ছায় কাশ্মীর স্বাধীন হবে : হাফিজ সাঈদ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ