শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন অর্থমন্ত্রী রাজধানীর হাজারীবাগে জুতার কারখানায় আগুন বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী  আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা ইরানের সেতু, রেলস্টেশন ও বেসামরিক স্থাপনায় হামলা, হতাহত ১৬ পুনর্বাসন না-হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকার আশ্বাস সংস্কার নয়, সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল শনিবার খোলা হবে কাপ্তাই বাঁধের জলকপাট, ভাটি অঞ্চলে সতর্কবার্তা বাগেরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ১৫ দিনে ২ শতাধিক রোগী হাসপাতালে নদী ভ্রমণের সময় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩

মৌলভীবাজারে কার-অটোরিক্সা সংঘর্ষে নিহত ৬, চারজন একই পরিবারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মৌলভীবাজারে অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪ জন একই পরিবারের। এ ঘটনায় আরও তিনজনকে গুরুতর আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭টায় জেলার মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কে নাদামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার গাঁও শেরপুর গ্রামের জাহাঙ্গীর তালুকদার (৩৮), আবদুল গণির মেয়ে শাজনা বেগম (২৮), আবদুল গণির ছেলে নাহিদ (২৬), খালিশপুর গ্রামের মোশায়েদ মিয়ার ছেলে সাইফ আহমদ (১২), লায়েছ মিয়া (৩০) গ্রাম, তাজপুর ও করিমপুর গ্রামের প্রাইভেটকারচালক শাহাদাৎ তালুকদার (২৪)।

আহতরা হলেন, আহতরা হলেন ইয়াছমিন বেগম, নুরুন নাহার, নুরজাহান ও মোস্তাক আহমদ। এ ঘটনায় মৌলভীবাজার জেলায় শোকের মাতম বিরাজ করছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারটি মৌলভীবাজার থেকে শেরপুর যাওয়ার পথে মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের নাদামপুর এলাকার উদয়ন কেজি অ্যান্ড হাইস্কুলের পাশে পৌঁছামাত্র মৌলভীবাজারগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে দুজন মারা যান।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল নিয়ে আসার পথে আরও চারজন মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে সিলেট ওসমানী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মৌলভীবাজার মডেল থানার ওসি সুহেল আহম্মদ ঘটনার সত্যতা স্বীকার করেন।

শেরপুরে মাদরাসা কমিটি নিয়ে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষ; আহত ১০

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ