বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর

হাইয়াতুল উলিয়ায় জামিয়া পটিয়ার অনন্য সাফল্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ আসহাব উদ্দিন

সম্মিলিত কওমী শিক্ষা বোর্ড আল হাইআতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়ার ২য় পরীক্ষায় অবিষ্মরণীয় ফলাফল করেছে দেশের অন্যতম প্রধান দীনি মারকায, আযহারে বাঙ্গালখ্যাত আল-জামিয়া আল-ইসলামিয়া (জমিরিয়া কাসেমুল উলূম) পটিয়া।

৫ জুলাই হাইআতুল উলিয়ার ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে দেখা যায়, মেধা তালিকার শীর্ষ ৪০ জনের মধ্যে ২য়, ৩য় ও ৮ম তমসহ ১২জন জামিয়া পটিয়ার ছাত্র।

শীর্ষ মেধা তালিকায় জামিয়া পটিয়ার ছাত্রবৃন্দ

২য় তম মুহাম্মদ খুবাইব রাজি। ৩য় তম মুহাম্মদ আয়াতুল্লাহ। ৮ম তম হুযাইফা ১৫ তম মো: ইকরাম ১৬ তম মোহাম্মদ ইউছুফ ২৫ তম মু: আবু তাহের ২৯ তম মো: ওমর ফারুক মো: মুহিবুল্লাহ (যৌথ) ৩০ তম আব্দুছ ছবুর ৩২ তম নুরুল হাসান ৩৩ তম মোহা: মঈন উদ্দিন ৩৯ তম মো: আবু দরদা।

উল্লেখ্য,  ১৪৩৯ হিজরী সনের পরীক্ষায় জামিয়া পটিয়া থেকে ৬১৪ জন পরীক্ষার্থী অংশ নেন। ছাত্রদের অবিষ্মরণীয় সাফল্যে আল্লাহর শুকর ও ছাত্রদেরকে ধন্যবাদ জানান জামিয়া কর্তৃপক্ষ।

ফলাফল প্রকাশের পর জামিয়া পটিয়ার সহকারী পরিচালক মাওলনা আবু তাহের নদভী বলেন, আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং ছাত্রদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের মেনহতে ফলে এ সফলতা এসেছে। ইনশাআল্লাহ আগামীতেও সফলতার এ ধারা বজায় থাকবে।

মেধা তালিকায় ৩য় হওয়া লোহাগাড়ার কৃতি সন্তান মুহা. আয়াতুল্লাহ বলেন। প্রথমেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। সাথে সাথে উসতায, পিতামাতা ও সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

বিশেষতঃ উসতায ও পিতামাতার অনেক মেহনত ও ত্যাগের বিনিময়ে এ সফলতা এসেছে। আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দিন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ