শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মৃত্যু: ‘হাসপাতালের নোটিশ বাতিল আইনসম্মত নয়’ বললেন শিশির মনির ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে ১৭ কি‌লো‌মিটার যানজট আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ: তথ্যমন্ত্রী বিদ্যুৎ-তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি ও সীমান্তে পুশইনের প্রতিবাদে কাল বিকেএমের বিক্ষোভ ‘ভারতের মুসলিমদের কোরবানির স্বাধীনতায় বাধা ধর্মীয় অধিকারের লঙ্ঘন’ ইমাম থেকে সফল কৃষি উদ্যোক্তা শরীফ বিল্লাহ বিধিনিষেধ উপেক্ষা করে আল-আকসায় ৬৫ হাজার মুসল্লির জুমা আদায় ভারতের পুশইন চেষ্টা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী: জমিয়ত রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত-বাহরাইনে ইরানের হামলা ৭৮টি ফ্লাইটে দেশে ফিরলেন ৩২ হাজার ৮৩২ হাজি

খালেদা জিয়ার রিভিউ আবেদনের শুনানি ৯ জুলাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তির আদেশ রিভিউ চেয়ে করা আবেদন শুনানির জন্য আগামী ৯ জুলাই দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ শুনানির জন্য এ দিন ধার্য করেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। এর আগে গত ২৭ জুলাই আপিল বিভাগের আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন করা হয়।

তার আগে ১৬ মে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দ-প্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ। একইসঙ্গে সাজার বিরুদ্ধে হাইকোর্টে যে আপিল দায়ের করেছিলেন তা ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন : সংসদে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি ভাতার অনুরোধ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ