রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ

উত্তর প্রদেশে মাদরাসা ছাত্রদের পোশাক পরিবর্তন করতে চাচ্ছে বিজেপি সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায : উত্তর প্রদেশে যোগী সরকার ক্ষমতায় আসার পর থেকে মাদরাসাগুলোতে যেভাবে হস্তক্ষেপ করা হচ্ছে তাতে মাদরাসার দায়িত্বশীলরা উদ্বিগ্ন হয়ে উঠেছেন।

সিলেবাসে হস্তক্ষেপ করার পর এখন সরকার মাদরাসায় নতুন ড্রেস কোড চালু করতে চাচ্ছে। অর্থাৎ পাঞ্জাবি পায়জামার জায়গায় অন্য যে পোশাক সরকার নির্ধারণ করে দেবে তাই মাদরাসার ছাত্রদের পরতে হবে।

বিশ্লেষকরা বলছেন, মাদরাসায় ড্রেস কোড চালু করতে গেলে উত্তর প্রদেশে সরকার কঠিন বিরোধিতার মুখোমুখী হতে পারে।

এই ইস্যুতে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে অল ইনডিয়া মুসলিম একতা কমিটির চেয়ারম্যান হাজি ইকরাম হাসান বলেন, মোদি সরকার হোক বা যোগী সরকার তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ২০১৯ সনের জাতীয় নির্বাচন যা তারা যে কোনো পন্থায় নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়। এ জন্য তাদের সাম্প্রদায়িকতার রাজনীতি করতে হোক, হিন্দুত্বের কার্ড খেলতে হোক অথবা লাশ ফেলতে হোক যা করার দরকার তারা তাই করবে।

মাদ্রাসার পোশাক পরিবর্তন করার সিদ্ধান্তও তাদের সাম্প্রদায়িক রাজনীতির অংশ। আমাদের উচিত ব্যাপারটিকে নিয়ে চিন্তা ভাবনা করে ধৈর্য ও বুদ্ধিমত্তার সাথে পদক্ষেপ নেয়া। আমরা একটু বোকামিও তাদের ২০১৯ সনের রাস্তা পরিস্কার করতে পারে।

তিনি বলেন, এখন তো তারা মাদরাসার পোশাক পরিবর্তনের তীর ছুড়েছে। এরপর না জানি আরও কত তীর আমাদের দিকে ছোড়া হয়। আমাদের ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

হাজী ইকরাম আরও বলেন, এক মাস পর কুরবানীর ঈদ। এই সময় তারা সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দিতে চাইবে। গো হত্যা ইত্যাদি নিয়ে খুব রাজনীতি চলবে। ধর্মীয় উত্তেজনা ছড়ানো হবে। এটা আগামী নির্বাচন পর্যন্ত চলবে। নির্বাচনের পর সব স্বাভাবিক হয়ে যাবে। তাই এই সময় আমাদের ধৈর্য ও বুদ্ধিমত্তার সাথে কাজ করা উচিত।

সূত্র: রোজনামা খবরেঁ

দাওরায়ে হাদিসের ফলাফল : কোন বোর্ডের পাসের হার কত?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ