শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

মতিঝিলে মাদক বিরোধী অভিযান; আটক ৫০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  রাজধানীর মতিঝিল ও এর আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৩ জুলাই) পুলিশের মতিঝিল বিভাগের শাহজাহানপুর, পল্টন, খিলগাঁও ও মুগদায় দিনব্যাপী অভিযানে তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয় মাত্র ২৪৫ পিস ইয়াবা।

এক বিজ্ঞপ্তিতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ জানায়, পাঁচ থানার পুলিশ, মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ও ডগ স্কোয়াড নিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক বিক্রির দায়ে ১৭ ও সেবনের অপরাধে ৩৩ জনকে আটক করা হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২৪৫ পিস ইয়াবা, ৫২ লিটার চোলাই মদ, ৮৪৭ ক্যান বিয়ার ও এক কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ ছাড়াও অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়।

এর আগে সোমবার দিনব্যাপী অভিযানে রাজধানী থেকে ৫৭ মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেফতার করে ডিএমপি।

আরও পড়ুন : রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭২


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ