বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ বইয়ের মোড়ক উন্মোচন ‘মানবরচিত তন্ত্রমন্ত্রে জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নের আশা করা বোকামি’ পানি কমলেও কমেনি তিস্তা পাড়ের মানুষের ভাঙনের আতঙ্ক হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর

রাশেখ খান তথ্য প্রযুক্তি আইনে গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোটা সংস্কার আন্দোলনের নেতা মুহাম্মদ রাশেদ খানকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তুলে নিয়ে যাওয়ার পর তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে।

রোববার দুপুরে মিরপুর-১৪ নম্বরের ভাষানটেক বাজার এলাকার মজুমদার রোডের ১২ নম্বর বাসা থেকে তাদের তুলে নেয়া হয় বলে মিডিয়াকে জানান বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন।

তিনি জানান, দুপুর ১২টার পর মিরপুরে রাশেদের বাসা থেকে তাদের তিনজনকে তুলে নিয়ে যায়। এর আগে রাশেদ খান ফেসবুক আইডি থেকে একটি লাইভ ভিডিও ছাড়েন। যেখানে তিনি বলেন, তাকে তুলে নেয়া হচ্ছে।

চাকরিতে কোটাপ্রথা বাতিলের আশ্বাস দেয়া হলেও তা কার্যকর না করায় গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন ডাকা হয়। এসময় তাদের উপর হামলা চালানো হয়। এতে পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল্লাহ নূরসহ সাত শিক্ষার্থী আহত হন।

এদিকে নুরুল্লাহ নূরকে মারধরের থেকে বাঁচাতে গিয়ে আহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. জাভেদ আহমেদ। তার হাতের একটি আঙুল কেটে যায়।

সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে রোববার থেকে সারা দেশের সব বিশ্ববিদ্যালয়-কলেজে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন এবং অবরোধ কর্মসূচি চলছে।

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ