শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় মুফতি ফয়জুল করীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে সারাবিশ্বই উত্তেজনায় কাঁপছে। পিছিয়ে নেই বাংলাদেশও। বরং বাংলাদেশ একটু বাড়তিই উত্তেজনাতেই থাকে সবসময়। এমনটা অনায়াসেই বলা যায়। কারণ খেলাকে সমর্থন জানানো ইস্যুতে এখানে হয় খুনোখুনিও। ভিনদেশি পতাকায় আশা ঢেকে দেয়া তো আছেই।

খেলা নিয়ে এই পাগালামি কিংবা মাত্রাতিরিক্ত বাড়াবাড়িতে অতিষ্ট অধিকাংশ বোদ্ধাজনরা। এসব নিয়ে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়াও ব্যক্ত করেন। সম্প্রতি এমনই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশর নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া ১ মিনিট ৪২ সেকেন্ডের এক ভিডিও বক্তব্যে তিনি ব্রাজিল ও আর্জেন্টিনা সম্পর্কে বলেন, আইন করে আজান নিষিদ্ধ করেছে ব্রাজিল। যে মুসলমানের মধ্যে সামান্যতম ঈমান রয়েছে সে কি কখনো এমন দেশকে সাপোর্ট করতে পারে?

তিনি বলেন, কোথাকার নেইমার না মেসি- ওদেরকে যারা চিনি না, আমাদেরকে যারা চিনে না সেই খ্রিষ্টানদের বড় বড় ছবি বুকে লাগিয়ে মুসলমানের বাচ্চা হাঁটে।

তিনি বলেন, রাশিয়ায় এই খেলা উপলক্ষ্যে এমন কোনো গোনাহ নেই যা করা হচ্ছে না। জিনা, ব্যভিচার, মদ, জুয়া সবই হচ্ছে। এই নোংরা খেলা কি কোনো মুসলমান সাপোর্ট করতে পারে?

মুফতি ফয়জুল করীম আরও বলেন, এই নামধারী মুসলমানদের জন্যই আজ আমাদের যত সমস্যা।

ভিডিও

ফররুখ আহমদ সাহিত্যপদকে ভূষিত হলেন মুসা আল হাফিজ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ