শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
রামাল্লায় ১৮ বছরের তরুণকে গুলি করে হত্যা ডেঙ্গুর লার্ভা যে প্রতিষ্ঠানে পাওয়া যাবে, জরিমানা ধরা হবে: স্বাস্থ্যমন্ত্রী ইরানের রাডার স্টেশনে মার্কিন বাহিনীর হামলা জনশুমারিতে অংশ নেওয়া জাতীয় ও ধর্মীয় দায়িত্ব: খালিদ সাইফুল্লাহ রাহমানী খেলাফত মজলিস গাইবান্ধা জেলা শাখার তরবিয়তি মজলিস অনুষ্ঠিত পাকিস্তান ক্রমেই অবরুদ্ধ রাষ্ট্রে পরিণত হচ্ছে: মাওলানা ফজলুর রহমান গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্ত চলছে: মির্জা ফখরুল অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে ব্যবস্থা নিচ্ছে ভারত দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌপরিবহন প্রতিমন্ত্রী সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ

রোহিঙ্গা চুক্তি : মিয়ানমারের সঙ্গে দরকষাকষিতে জাতিসংঘের হার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : গত মে মাসের শেষের দিকে মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা বিষয়ে একটি চুক্তি সই করে জাতিসংঘ। রোহিঙ্গা মুসলিমদের নিরাপদে ও স্বেচ্ছায় রাখাইনে প্রত্যাবাসন ব্যবস্থা নিশ্চিত করা চুক্তির মূল বিষয় ছিল। চুক্তিটি তখন বিস্তারিত প্রকাশ করা হয়নি।

মিয়ানমারে ফিরিয়ে নেয়ার পর শরণার্থীদের নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করা নিয়ে দর কষাকষি চলে দুপক্ষে। অবশেষে সে বিতর্কই এড়িয়ে গেছে মিয়ানমার। শুধুমাত্র রাখাইন রাজ্যে মিয়ানমারের বেঁধে দেয়া আইন-কানুনের অধীনে রোহিঙ্গাদের বসবাসের অনুমতি মিললেও চুক্তিতে রোহিঙ্গাদের আগের অবস্থার উন্নতির কোনো প্রতিশ্রুতি নেই।

আমেরিকান সংবাদ সংস্থা রয়টার্স শুক্রবার জাতিসংঘ ও মিয়ানমারের মধ্যকার সমঝোতা স্মারকটির একটি কপি পর্যালোচনা করে দেখেছে। পর্যালোচনায় এসব বিষয় পরিস্কার হয়ে যায়।

গত আগস্টের শেষ থেকে মিয়ানমারের সেনাবাহিনীর বর্বর হত্যাকাণ্ডের মুখে বাংলাদেশে শরণার্থী হয়ে আসা আট লাখেরও বেশি মুসলিম মানবেতর জীবনযাপন করছে। আন্তর্জাতিক শক্তিও চেষ্টা করছে এ সংকট নিরসনে। কিন্তু মিয়ানমার সরকারকে কোনোভাবেই তার অবস্থান থেকে নড়াতে পারছে জাতিসংঘসহ বিশ্ব নেতৃবৃন্দ।

শিক্ষকদের সমর্থন জানাতে অনশনে চরমোনাই পীর

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ