বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

বিশ্বব্যাংক ৪৮ কোটি ডলার সহায়তা দিচ্ছে রোহিঙ্গা শরণার্থীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের ৪৬ কোটি ডলার সহায়তা হিসেবে দেয়ার ঘোষনা দিয়েছে বিশ্বব্যাংক।

শরণার্থীদের স্বাস্থ্যখাতে ব্যয় হবে মোট অনুদানের থেকে অপরিশোধযোগ্য ৫ কোটি ডলার। বাকিটা ব্যয় হবে তাদের অন্যান্য চাহিদা মেটাতে। স্বাস্থ্য, শিক্ষা, পানি, পয়নিস্কাশন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার জন্য এ অনুদান দিচ্ছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক সূত্রে রয়টার্স এ সংবাদ প্রকাশ করেছে।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম এক বিবৃতিতে বলেন, রোহিঙ্গাদের দুর্দশা দেখে এ উদ্যোগ নেয়া হয়েছে। নিরাপদ, স্বেচ্ছা ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন পর্যন্ত তাদের সহায়তায় বিশ্বব্যাংক প্রয়োজনীয় সহায়তা দেবে।

এদিকে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রোহিঙ্গা পরিস্থিতি খতিয়ে দেখতে বাংলাদেশে আসছেন । আগামীকাল শনিবার বিকেলে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ও রাতে জাতিসংঘ মহাসচিব ঢাকায় পৌঁছবেন।

জীবনে হেরে গেলে কী করবেন আসুন আল্লাহ্‌র কাছ থেকে শিখে নেই

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ