বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

অনলাইনে শপিং, খরচ বাঁচানোর ৭ উপায়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : অনলাইন কেনাকাটায় দরদাম আর দাম মেটানোর পদ্ধতি সম্পর্কে অনেকেই অবগত নয়। একটু সচেতন হলেই কিন্তু অনলাইন কেনাকাটায় পয়সা বাঁচানো যায় সহজেই। জেনে নিন সেরকমই ৭ টি উপায়!

১. প্রথমে যা কিনতে চাইছেন সেটির দাম বিভিন্ন শপিং সাইট দেখে যাচাই করে নিন।

২. কোন শপিং সাইটে আপনার পছন্দের জিনিসটির দাম সবচেয়ে কম তা নির্বাচন করুন।

৩. দেখে নিন কোন সাইটে ডিসকাউন্ট কিংবা অফার-এ ছাড়ের পরিমাণ বেশি।

৪. ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড-এর মাধ্যমে কেনার ক্ষেত্রে কোনও বিশেষ ছাড় পাচ্ছেন কিনা দেখে নিন।

৫. পণ্যের সঠিকতা যাচাই করতে এবং নিরাপত্তার জন্য ‘ক্যাশ অন ডেলিভারি’ অপশন আছে কিনা দেখুন।

৬. কোন শপিং সাইটের শিপিং চার্জ কত? সে দিকে নজর দিন।

৭. কোনও কিছু কেনার আগে অবশ্যই সেটির রিভিউ পড়ে নিন। এতে অন্য ব্যবহারকারীদের অভিজ্ঞতার কথা জানতে পারবেন।

এবারের বাজেটে অনলাইন কেনাকাটার ওপর ৫% ভ্যাট বসানোর প্রস্তাব দেয়া হয়েছিল। অর্থমন্ত্রীর এই ঘোষণাকে পরবর্তীতে ‘ছাপার ভুল’ বলে অভিহিত করেন এনবিআর চেয়ারম্যান। সুতরাং ভ্যাটের দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে শপিং-এর জন্য নিশ্চিন্তে বেছে নিন অনলাইন মাধ্যমগুলোকে। সময়।

আরও পড়ুন : অনলাইনে শ্যাম্পুর অর্ডার; আসল ২০টি নতুন পাসপোর্ট!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ