বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১২ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

বিশ্বনবি যে ছোট্ট দোয়াটি বেশি বেশি পড়তেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আল্লাহ তাআলার নৈকট্য লাভ ও আবেদনের অন্যতম মাধ্যম হলো দোয়া। দোয়া প্রসঙ্গে হাদিসে পাকে অনেক আশাবাদী কথা রয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়াকে ইবাদত বলেছেন। আবার দোয়াকে ইবাদতের মূল বলেছেন।

প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহান প্রভুর নিকট প্রতি কাজের বিষয়ে দোয়া করতেন। তিনি উম্মতের জন্য অনুকরণীয় আদর্শ। বিশ্বনবির পঠিত দোয়াগুলো উম্মতের জন্য সুমহান শিক্ষা।

উম্মতে মুসলিমার শ্রেষ্ঠ সম্পদ দ্বীন ও ঈমান। প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দ্বীনের ওপর অটল ও অবিচল থাকার জন্য সব সময় আল্লাহর রহমত প্রার্থনা করতেন।

উম্মুল মুসলিমিন হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে একবার জিজ্ঞাসা করা হলো প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন দোয়াটি সবচেয়ে বেশি পড়েন। তখন তিনি এ দোয়াটির কথা উল্লেখ করেন। আর তা হলো-

Doa

উচ্চারণ : ‘ইয়া মুক্বাল্লিবাল ক্বুলুব; ছাব্বিত ক্বালবি আ’লা দ্বীনিক।’

অর্থ : হে অন্তর পরিবর্তনকারী! আমার অন্তরকে তোমার দ্বীনের ওপর দৃঢ় ও মজবুত রাখো।’ (তিরমিজি ও মিশকাত)

আল্লাহ তাআলা মানুষের অন্তরের একমাত্র পরিবর্তনকারী। সে কারণেই প্রিয়নবি সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম নিজের জন্য এবং তাঁর উম্মতের জন্য শিক্ষা স্বরূপ এ দোয়াটি বেশি বেশি পাঠ করতেন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাঁর দ্বীন ও ঈমান হেফাজতে একনিষ্ঠ থাকার জন্য প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শিখানো দোয়াটি বেশি বেশি পড়ার এবং আমল করার তাওফিক দান করুন। আমিন।

আল্লাহ তাআলা মানুষের অন্তরের একমাত্র পরিবর্তনকারী। সে কারণেই প্রিয়নবি সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম নিজের জন্য এবং তাঁর উম্মতের জন্য শিক্ষা স্বরূপ এ দোয়াটি বেশি বেশি পাঠ করতেন।জাগো নিউজ।

আরও পড়ুন : নামাজে আল্লাহর শেখানো দোয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ