সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দেশের ৮ বিভাগে বৃষ্টির আভাস, বাড়বে গরমও ১৪ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি খেলাফত মজলিসের কর্মী সমাবেশে নির্বাচনি প্রস্তুতি জোরদারের আহ্বান নারায়ণগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর কার্যালয় উদ্বোধন ভারতে ব্রিকস সম্মেলনে নামাজের সুন্দর ব্যবস্থা, প্রশ্ন উঠছে মসজিদ ভাঙা নিয়ে মাতুয়াইলে ডাকাতের হামলার শিকার খেলাফত আন্দোলনের নেতারা হজের কমে যাওয়া কোটাও পূরণ হওয়া নিয়ে শঙ্কা ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

গাজীপুর সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছে বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছে বিএনপি। একই সঙ্গে ফল বাতিল করে পুনরায় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে তারা।

বুধবার (২৭ জুন) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গাজীপুর সিটি নির্বাচনে সরকার আবারও প্রমাণ করল তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতা কুক্ষিগত করার জন্য স্থানীয় সরকার নির্বাচনেও নির্লজ্জভাবে একের পর এক নির্বাচনে ভোট ডাকাতি করে সব নির্বাচনীব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করছে।

খুলনায় নতুন কৌশলে ভোট ডাকাতি করে তারই ধারাবাহিকতায় গাজীপুরে নির্বাচনের ফল নিজেদের পক্ষ নিয়েছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসিচব।

নির্বাচন কমিশনের প্রত্যক্ষ সহযোগিতায় গাজীপুরের নির্বাচনে আরও একটি কলঙ্কময় অধ্যায় সংযোজন হল বললেন মির্জা ফখরুল।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসিচব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন।

‘গাজীপুর নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগের কোনো ভিত্তি নেই’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ