শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মহিলা নার্স নিয়োগ দিবে সৌদি সশস্ত্র বাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  সৌদি সশস্ত্র বাহিনীতে খুব শীঘ্রই মহিলা নার্সদের নিয়োগ দেয়া হবে।

হাসপাতাল প্রশাসন ঘোষণা করেছে সৌদি সশস্ত্র বাহিনীতে নারীদের নিয়োগ দেয়া হবে। সশস্ত্র বাহিনীর নার্সিং একাডেমীতে চাকরি করার জন্য সৌদি আরবের অনেক নারীরা আবেদন করেছেন।

আস-সাইহ শহরের নার্সিং একাডেমীতে এসকল নারীদের আবেদন গ্রহণ করা হবে। এই শহরটি সেদেশের সেন্টারে অবস্থিত।

এই একাডেমীর প্রতিবেদন অনুযায়ী, আগ্রহী প্রার্থীগণ সশস্ত্র বাহিনীর নার্সিং একাডেমীর নিজস্ব ওয়েবসাইটে নিজেদের নাম নিবন্ধন করতে পারবেন।

নাম নিবন্ধনের জন্য শনিবার থেকে ওয়েবসাইটে একটি লিঙ্ক দেয়া হয়েছে। আগামী বুধবার পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীগণ নিজেদের নাম নিবন্ধন করতে পারবেন।

প্রার্থীদের জন্য সৌদি সশস্ত্র বাহিনীর নার্সিং একাডেমী কিছু শর্ত উল্লেখ করেছে। শর্তগুল হচ্ছে:
আবেদনকারীকে অবশ্যই সৌদি আরবের নাগরিক হতে হবে এবং সেদেশে বড় হতে হবে। আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৩ হতে হবে। আবেদনকারীর মাধ্যমিক পরীক্ষার গড় নম্বর ৮৫ শতাংশের ঊর্ধ্বে হতে হবে।

সৌদি আরবের মন্ত্রীসভায় ফের রদবদল