শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

গাজীপুরে ভোট ডাকাতির রেকর্ড গড়তে প্রস্তুত ইসি: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গাজীপুরে ভোট ডাকাতির সর্বোচ্চ রেকর্ড গড়তে ইসি ও প্রশাসনের কর্মকর্তারা প্রস্তুতি নিয়েছেন।

সোমবার (২৫ জুন) দুপুরে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভি আরও বলেন, গাজীপুর সিটিতে জনগণ অবাধে পছন্দানুযায়ী প্রার্থীকে ভোট দিতে পারবে এমন পরিবেশ এখনও দৃশ্যমান নয়।

তিনি বলেন, গাজীপুরে সুষ্ঠু নির্বাচনের প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী। সেখানে বাছাই করে দলবাজ পুলিশ কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

তবে তিনি মনে করেন, সকল বাধা বিপত্তিকে অতিক্রম করে ভোটাররা ভোট কেন্দ্রে ভোট দিতে আসবেন।

গতরাতে গাজীপুরে বিএনপির নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিতসহ ১৩ নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে অভিযোগ করে রিজভী বলেন, রোববার রাতে শত শত বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের বাড়িতে বাড়িতে হানা দিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। গ্রেফতার করা হয়েছে এখন পর্যন্ত দেড় শতাধিক নেতাকর্মীকে। অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারেফ হোসেন, বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব, আবুল কালাম আজাদ, আব্দুস সালাম আজাদ, আমিনুল ইসলাম প্রমুখ।

খালেদা জিয়ার জামিন বিষয়ে সিদ্ধান্ত মঙ্গলবার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ