শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

এবার মেসির জন্য আরেক যুবকের আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘মেসি, আমার জীবন তোমার জন্য, বিশ্বকাপ তোমার হাতে দেখার অপেক্ষা করছি’ এমনই বার্তা লিখে আত্মহত্যা করেছেন ভারতের এক ব্যক্তি।

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ০-৩ গোলে হারার পর হতাশায় বাড়ি ছাড়েন ভারতীয় যুবক দিনু জোসেফ (৩০)। রোববার তার লাশ কেরালা রাজ্য থেকে উদ্ধার করে পুলিশ।

জানা যায়, আর্জেন্টিনা হারার পর তাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। তার ঘর থেকে উদ্ধার হওয়া একটি বইয়ে ‘মেসি, আমার জীবন তোমার জন্য, বিশ্বকাপ তোমার হাতে দেখার অপেক্ষা করছি’ লেখা ছিল।

আরেক জায়গায় লেখা ছিল, ‘আমার দল তাদের যাত্রা শুরু করল, সঙ্গে আমার জীবন। এবার আমি জিতবই’।

এ সময় একই জায়গা থেকে দিনুর একটি সুইসাইড নোটও উদ্ধার করে পুলিশ। সেখানে লেখা ছিল, ‘এ বিশ্বে আমার আর কিছু দেখার নেই। চললাম… আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।'

দিনু জোসেফ বেসরকারি একটি সংস্থায় হিসাবরক্ষকের কাজ করতেন।

তার বাবা জানান, আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির অন্ধ ভক্ত তার ছেলে। ক্রোয়েশিয়ার কাছে হেরে যাওয়ার পর প্রচণ্ড দুঃখ পায় সে। এ কারণেই আত্মহত্যা করে দিনু।

রাজধানীতে আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ