রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম
বর্তমান বিশ্ব রাজনীতিতে আলোচিত নাম রজব তাইয়্যেব এরদোগান। বিগত বছরগুলোতে ঘটে যাওয়া নানা ঘটনা তাকে বিশ্ব রাজনীতিতে মহানায়ক বানিয়েছে। বর্তমান যুগের সুলতান সুলেমান বা মুসলিম বিশ্বের অঘোষিত সেনাপতি তকমাকে তাই জনগণ তার জন্য নির্ধারণ করে দিয়েছেন।
অনেক আগেই তিনি তুরস্কের প্রতিষ্ঠাতা মুস্তফা কামাল আতাতুর্কের পর সবচেয়ে দীর্ঘস্থায়ী শাসক হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখিয়েছেন।
সবশেষ গত ২৪ জুলাই তুরস্কে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ার পর বিশ্বব্যাপী আবারো জাদুর ঝিলিক দেখালেন এরদোগান।
গতকালের তুর্কি নির্বাচনে প্রেসিডেন্টিয়াল পদে ৯৬ শতাংশ ভোটের ফলাফল অনুযায়ী এরদোগান একাই পেয়েছেন ৫২ দশমিক ৭ শতাংশ ভোট। মোট ৫ কোটি ৯৪ লাখ ৫৪ হাজার ৮৪০ জন ভোটারের মধ্যে প্রায় ৯০ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। এর মধ্যে এরদোগান পেয়েছেন ২ কোটি ৫৩ লাখ 88 হাজার। মুহাররেম পেয়েছেন ১ কোটি ৪8 লাখ ৮১ হাজার।
এদিকে একই সাথে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনেও বড় ব্যবধানে জয় পেয়েছে এরদাগানের দল জাস্টিস এন্ড ডেভলপমেন্ট (একে) পার্টি।
এর পূর্বে তিনি ২৮ আগস্ট ২০১৪ তে তুরষ্কের ১২ তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৪ মার্চ ২০০৩ সালের ২৮ আগস্ট থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।
২০০১ সালে তিনি এ.কে পার্টির (জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি) প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার অল্প দিনেই দলটি জনসমর্থনের দিক দিয়ে এক নাম্বারে চলে আসে। দলটি ১৯৮৪ সালে প্রথমবার একক দল হিসেবে পরপর চারবার (২০০২, ২০০৭, ২০১১, ২০১৪) সংসদীয় নির্বাচনে বিজয়ী হয়।
রাষ্ট্রপতি হবার পূর্ব পর্যন্ত তিনি ক্ষমতাসীন এই দলের সভাপতি ও প্রধান দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেন। এর পূর্বে তিনি ১৯৯৪-১৯৯৮ পর্যন্ত ইস্তাম্বুলের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।
তুরষ্কে তার উল্লেখযোগ্য অবদান
ইইউ’র সাথে বাণিজ্যিক প্রবেশাধিকার চুক্তি তার অন্যতম সফলতা। নতুন ব্রিজ, বিমান বন্দরসহ বৃহৎ অবকাঠামো নির্মানের মাধ্যমে তলাবিহীন তুরস্ককে শক্তিশালী বাজারে পরিণত করেন তিনি।
তার সরকার বিগত দশ বছরের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও তুর্কি লিরার (তুর্কি মুদ্রা) মূল্য পুনঃনির্ধারণ করে তুরষ্কের অর্থনীতিকে আরো শক্তিশালী অবস্থানে নিয়ে যায়।
এরদোগান অতীতের সেক্যুলার সরকার কর্তৃক আরোপিত হিজাবের উপর নিয়ন্ত্রন শিথিল করেন, যা দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণের হৃদয়ে দাগ কাটে।
তিনি অতীতে অটোম্যান শাসনাধীন দেà¦