মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

প্রত্যেক অপারেশনের পূর্বে আমি কুরআন তিলাওয়াত করি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি বিশ্বকাপ খেলায় ইংল্যান্ডের বিপক্ষে তিউনিসিয়ার প্লেয়াররা খেলার আগে কুরআন তিলাওয়াত করেন, যা নিয়ে এক শ্রেণীর মানুষ সমালোচনায় লিপ্ত হয়েছেন। তাদের সে সমালোচনার জবাব দিয়ে তিউনিসিয়ার হার্ট সার্জন ‘জাকির লাহিজাব’ বলেছেন, ‘প্রত্যেক অপারেশনের পূর্বে আমি কুরআন তিলাওয়াত করি।’

কুরআন তেলাওয়াত নিয়ে সমালোচনা করেন তিউনিসিয়ার সাংবাদিক মুহাম্মাদ বুগোলার। তার জবাবে দেশটির প্রখ্যাত হার্ট সার্জন জাকির লাহিজাব বলেন, এ বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত। কে খেলার আগে কী করতে তার ব্যাপার। আর বুগোলামের জানা উচিত, প্রত্যেক অপারেশনের পূর্বে আমিও সুরা হামদ এবং পবিত্র কুরআনের যে কোন আয়াত তিলাওয়াত করি।’

তিনি ফেসবুকে তার ব্যক্তিগত পেজে লিখেছেন, যে সকল অপারেশন করতে অনেক সময় লাগে, সে অপারেশন করার পর আমি শোকরিয়া হিসেবে সিজদা আদায় করি।

জাকির লাহিজাব গুরুত্বারোপ করে বলেছেন, এই ধরনের মানুষ ধর্মকে পরাস্ত করতে চায়। অথচ ধর্ম কোন রাজনৈতিক বিষয় নয় যে তা নিয়ে খেলা করবে। এরা মূলত ব্যর্থ মানুষ।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসকদের সর্ববৃহৎ সম্মেলনে বক্তৃতা দেয়ার পূর্বেও আমি সুরা হামদ তিলাওয়াত করব।

উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে ২-০ গোলে তিউনিসিয়ার ফুটবল টিম পরাজিত হওয়ার পর তিউনিসিয়ার ফুটবল দলের কোচ নাবিল নেভিলকে উদ্দেশ্য করে মুহাম্মাদ বুগোলাব বলেছিলেন,  প্রতিযোগিতায় জয়লাভের জন্য হাজি হওয়া, সালেহ (নিষ্ঠাবান বা খোদাভীরু) হওয়া, সুফী হওয়া অথবা মুতাদ্বীন (অধিক ধার্মিক) হওয়া শর্ত নয়; বরং আপনাকে সক্ষম কোচ হতে হবে, প্রতিপক্ষের কৌশলগুলো সম্পর্কে সচেতন থাকতে হবে এবং সঠিক সময়ে সঠিক পরিবর্তন আনতে হবে।

এর এ কথার জবাবে হার্ট সার্জন জাকির লাহিজাবসহ আরও অসংখ্য মানুষ প্রতিবাদ জানিয়েছেন।

সূত্র: ইকনা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ