রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

কোচিং বন্ধে মনিটরিং কমিটির কার্যক্রম জোরদার হচ্ছে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোচিং বন্ধে ‘শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২’ বাস্তবায়নের জন্য গঠিত মনিটরিং কমিটির কার্যক্রম জোরদার করা হচ্ছে বলেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ।

শনিবার সংসদে জাসদের নাজমুল হক প্রধানের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, এ নীতিমালা বাস্তবায়নের জন্য মেট্রোপলিটন-বিভাগীয় পর্যায়, জেলা পর্যায় এবং উপজেলা পর্যায়ে পৃথক মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।

নাহিদ বলেন, মেট্রোপলিটন/বিভাগীয় এলাকায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), জেলা পর্যায়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক/শিক্ষা ও উন্নয়ন) এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে গঠিত এসব কমিটি স্ব স্ব অধিক্ষেত্রে তৎপর রয়েছেন।

শিক্ষামন্ত্রী বলেন, কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে কোচিং বাণিজ্যে জড়িত শিক্ষকগণের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ সকল কমিটির তৎপরতায় কোচিং বাণিজ্য বন্ধে অগ্রগতি সাধিত হয়েছে। দেশে কোচিং বাণিজ্য বন্ধে ‘শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২’ প্রণয়ন করা হয়েছে।

তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন আজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ