মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ

নারায়ণগঞ্জের আলী রা. মাদরাসায় মালামালসহ নগদ অর্থ চুরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জ জেলার মাদরাসা আলী রা. এ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ জুন) রাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার পাঠানটুলী পশ্চিম আইলপাড়ায় অবস্থিত মাদরাসাটির গ্রীল ও টিন কেটে ভেতরে ঢুকে অনেক মালামাল ও নগদটাকা চুরি করে নিয়ে যায়। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে মাদরাসা কর্তৃপক্ষ।

মাদরাসার মুহতামিম মাওলানা আসাদুল্লাহ জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টায়  মাদরাসা দেখভালের জন্য এলে দূর থেকে দেখতে পাই রুমে আলো জ্বলছে। তখনই সন্দেহ হয় এবং দ্রুত ভেতরে ঢুকি। এ সময় আমার সঙ্গে এলাকার আরও কয়েকজন ছিল। আমাদের অবস্থান টের পেয়ে চোরের দল রুম থেকে বেড়িয়ে পালানোর সময় আমরা ১ জনকে ধরে ফেলি। কিন্তু অন্য চোরের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আমাদের আঘাত করে সেই চোরকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এসময় একজন গুরুতর আহত হয়।

তিনি বলেন, চোরদের নাম না জানলেও অনেকের চেহারা আমাদের পরিচিত। তারা সবাই হাজীগঞ্জ বাস্তহারা বর্তমানে আদর্শ কল্যাণ কলোনির ছেলেপেলে।

তিনি জানান, ছাত্রদের প্রত্যেকের রেখে যাওয়া ট্রাংয়ের তালা ভাঙা হয়েছে। ফ্যান, কম্বল ও অফিসিয়াল কাজে ব্যবহৃত কয়েকটি কম্পিউটার ও আয়রনসহ নগদ কিছু টাকাও নিয়ে গেছে।

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, মাদরাসাটি ২০১২ সালে প্রতিষ্ঠিত। মাদরাসায় হিফজ ও মকতব বিভাগ চালু আছে। এখানে বর্তমানে মোট ছাত্রের সংখ্যা প্রায় ২০০জন।

কওমি মাদরাসা নিয়ে একমুঠো ভাবনা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ