সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী নেত্রকোনায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর ‘দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে’  মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

তুরস্কে নির্বাচনকে কেন্দ্র করে হামলার ছক, গ্রেফতার ১৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রোববার তুরস্কে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে সন্ত্রাসীদের হামলার পরিকল্পনার অভিযোগে ১৪জনকে গ্রেপতার করেছে দেশটি আইনশৃঙ্খলা বাহিনী। খবর আন্দালু এজেন্সি-এর।

খবরে বলা হয়েছে, শুক্রবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে আন্দালু জানিয়েছে, সন্দেহভাজরা সন্ত্রাসী সংগঠন আইএস (দায়েশ) এর নতুন সদস্য।

সাম্প্রতিক বছরগুলোতে তুরস্কে বেড়েছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের প্রভাব। গত কয়েক বছরে দেশটিতে বেশকিছু হামলা পরিচালনা করেছে আইএস।

২০১৭ সালে নতুন বছর উদযাপন উৎসবের দিনে একটি নৈশ ক্লাবের হামলায় বহু মানুষ হতাহত হয়। রবিবার তুরস্কের জনগণ প্রেসিডেন্ট এবং সংসদ নির্বাচনে ভোট দেবেন, তার কয়েকদিন আগে নতুন করে হামলা হয়।

আনাদলু এজেন্সি জানিয়েছে, শুক্রবার সকালে তুরস্কের রাজধানী আঙ্কারায় পরপর কয়েকটি অতর্কিত অভিযান চালিয়ে ১৪ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।

আরও পড়ুন : তুরস্কে কেন আগাম নির্বাচন দিচ্ছে এরদোগান?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ