শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

‘সেনা পরিবারের সদস্য হিসেবে খালেদা সিএমএইচ-এ চিকিৎসা নিতে পারেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, কারাগারে থাকাকালীন চিকিৎসার জন্য হাসপাতাল নির্ধারণ করে দেয়া ঠিক না।

তিনি বলেন, যেহেতু খালেদা জিয়ার স্বামী সেনাবাহিনীতে ছিলেন। সেনা পরিবারের একজন সদস্য হিসেবে তিনি সিএমএইচ-এ বা পিজিত চিকিৎসা নিতে পারেন।

নিজের কথা উল্লেখ করে এরশাদ বলেন, আমিও ৬ বছর জেলে ছিলাম। হাসপাতাল তো দূরের কথা চিকিৎসকের মুখ পর্যন্ত দেখতে দেয়া হয়নি। ওরা চেয়েছিল আমি যেন মরে যাই। আল্লাহ্ আমাকে রক্ষা করেছেন।

শুক্রবার দুপুর ১২টায় রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

চলমান মাদকবিরোধী অভিযান বিষয়ে এরশাদ বলেন, দেশে মাদক দমন প্রয়োজন। যারা মাদক ব্যবসা করে সমাজ এবং যুব সমাজকে নষ্ট করছে তাদের মৃত্যুতে আমার কোনো শোক নেই। তবে রাজপ্রাসাদ সব খালি, রাজারা নেই। মরছে কেবল চুনোপুটিরা।

এ সময় জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমদ বাবলু ও মেজর (অব) খালেদ আখতারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুরে অবতরণ করেন এরশাদ। পরে সড়ক পথে রংপুর সার্কিট হাউসে এসে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বিএনপির সঙ্গে প্রেম করার কোনো সুযোগ নেই: কাদের

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ