সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

সেই মাদরাসা সুপারের মাথায় মল ঢেলে নির্যাতনের মূলহোতা গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশালের বাকেরগঞ্জে মাদরাসা সুপার আবু হানিফার মাথায় মল ঢেলে নির্যাতনের মূল হোতা ও মামলার প্রধান আসামি জাহাঙ্গীর খন্দকারকে গ্রেফতার করেছে পুলিশ।

জাহাঙ্গীর খন্দকার বাকেরগঞ্জ উপজেলার লোচনাবাদ এলাকার মৃত ইসতেহার খন্দকারের ছেলে। বৃহস্পতিবার (২১ জুন) পাবনা জেলার বেড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে বাকেরগঞ্জ থানা পুলিশ।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, গত ১১ মে বাকেরগঞ্জ উপজেলার কাঁঠালিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ দাখিল মাদরাসার সুপার মাওলানা আবু হানিফার মাথায় মল ঢেলে লাঞ্ছনার পরে গ্রেফতার এড়াতে পালিয়ে যান আসামি জাহাঙ্গীর খন্দকার।

গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা বাকেরগঞ্জ থানার ওসি (তদন্ত) আ. হকের নেতৃত্বে অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে পাবনা জেলার বেড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত ১১ মে ফজরের নামাজের পর মাওলানা আবু হানিফা মসজিদ থেকে বের হলে তার পথরোধ করে দুর্বৃত্তরা মাথায় মল ঢেলে লাঞ্ছনা করেন। যার ভিডিও চিত্র দুর্বৃত্তরাই ধারণ করে ফেসবুকে ছেড়ে দেয়। সেই ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়।

মামলায় অভিযুক্তরা হলেন, জাহাঙ্গীর খন্দকার, জাকির হোসেন জাকারিয়া, মো. মাসুম সরদার, মো. এনামুল হাওলাদার, মো. রেজাউল খান, মো. মিনজু, জাহাঙ্গীর খন্দকার, সোহেল খন্দকার ও মিরাজ হোসেন।

এ কেমন হিংস্রতা; বয়স্ক মুরব্বির মাথায় মল ঢেলে ভিডিও ধারণ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ