শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: য়মনসিংহের তারাকান্দা ও ত্রিশালে মাদকবিরোধী অভিযানে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন-তারাকান্দা উপজেলার আলী হোসেন(৪৩) ও ত্রিশালের স্বপন মিয়া(৪০)। পুলিশে দাবি, নিহতরা মাদক বিক্রির সঙ্গে জড়িত। ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।

ডিবি পুলিশের ওসি আশিকুর রহমান বলেন, রাত ৩টার দিকে তারাকান্দা উপজেলা সদরের ফুলপুর সড়কের পাশে কয়েকজন মাদকের চালান নিয়ে ভাগাভাগি করছেন, এমন খবর পেয়ে জেলা গোয়েন্দা শাখার একটি দল এবং তারাকান্দা থানা পুলিশ যৌথ অভিযান চালায়।

এসময় মাদক বিক্রেতারা পুলিশ এসেছে টের পেয়ে ইট-পাটকেল নিক্ষেপসহ এলোপাতারি গুলি বর্ষণ শুরু করেন। পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে এক পর্যায়ে মাদক বিক্রেতারা পালিয়ে যায়।

তিনি বলেন, পরে এলাকায় তল্লাশি কালে আলী হোসেন নামে এক মাদক বিক্রেতাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে ত্রিশাল থানার ওসি জাকিউল ইসলাম বলেন, রাত সাড়ে ৩টার দিকে ত্রিশাল উপজেলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সড়কের একটি পরিত্যক্ত ঘরে কয়েকজন মাদক বিক্রেতার অবস্থান টের পেয়ে ঘেরাও করে পুলিশ।

এসময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে স্বপন মিয়া নামের এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহত আলী হোসেনের বিরুদ্ধে হত্যা, চুরি-ডাকাতি ও মাদকসহ অন্তত ২৫টি মামলা এবং স্বপন মিয়ার বিরুদ্ধে একটি হত্যা ও মাদকের ৮টি মামলা রয়েছে।

নেতাকর্মীদের নির্বাচনী বার্তা দেবেন প্রধানমন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ