রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জামিয়া গহরপুরের তাকমিল জামাতের শিক্ষার্থীর ইন্তেকাল ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ

তিন সিটি নির্বাচন, ‘ধানের শীষ’ চান ১৬ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন চান ১৬ জন।

‘ধানের শীষ’ প্রতীকের জন্য আজ বৃহস্পতিবার ১৬ জন মনোনয়নপ্রত্যাশী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপ্রত্যাশীদের মনোনয়নপত্র গ্রহণ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল বুধবার তাঁরা একই কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

বরিশাল সিটি করপোরেশন
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন পেতে বিএনপির যুগ্ম মহাসিচব মজিবুবর রহমান সারোয়ার, বর্তমান মেয়র আহসান হাবীব কামাল, বরিশাল দক্ষিণ জেলা সভাপতি এবায়দুল হক চাঁন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমাতুল্লাহ, ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিন, সাবেক ছাত্রদল নেতা আলী হায়দার বাবু, জিয়াউদ্দিন শিকদার, আবুল কালাম শাহিন মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেননি পারভেজ আকন বিপ্লব।

সিলেট সিটি করপোরেশন
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহসভাপতি ও প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর নেতা ছালাহউদ্দিন রিমন ও হাজী আবদুল কাইয়ুম মনোনয়নপত্র জমা দেন।

রাজশাহী সিটি করপোরেশন
রাজশাহীর বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপ্রত্যাশীরা ১০ হাজার টাকার মূল্যমানের ফরম সংগ্রহ করে ২৫ হাজার টাকা করে জামানত হিসেবে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেন।

নেতাকর্মীদের নির্বাচনী বার্তা দেবেন প্রধানমন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ