মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা

২৩৭ সদস্যের ‘হজ চিকিৎসক টিম’ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আসন্ন হজ মৌসুমে সৌদি আরবে অসুস্থ বাংলাদেশি হজ যাত্রীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য ২৩৭ সদস্যবিশিষ্ট হজ চিকিৎসক দল গঠন করেছে ধর্ম মন্ত্রণালয়। চিকিৎসক দলে সদস্যদের ১০৫ জন ডাক্তার, ৭৮ জন নার্স/ব্রাদার, ৪১ জন ফার্মাসিস্ট ও ১৩ জন ওটি এসিস্ট্যান্ট- ল্যাবরেটরি টেকনিশিয়ান রয়েছেন।

বৃহস্পতিবার রাতে ধর্ম মন্ত্রণালয়ের সহকারি সচিব (হজ-২) এস এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সূত্র জানায়, বাংলাদেশ সচিবালয় ক্লিনিকের সিভিল সার্জন ডা. মো. জাকির হোসেন খান প্রথম দলনেতা ও সিএমএইচের লেফটেন্যান্ট কর্নেল এস এম শহীদুল হক দ্বিতীয় দলনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন।

চিকিৎসক দলের সদস্যরা ১৩ জুলাই থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। সেখানে তারা মক্কা, মদিনা ও জেদ্দায় দায়িত্ব পালন করবেন।

ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, সৌদি আরবে অবস্থানকালে চিকিৎসক দলের সদস্যরা ধর্ম মন্ত্রণালয়ের অধীনে থাকবেন। দলনেতা ও উপদলনেতার নির্দেশনা অনুসারে দায়িত্ব পালন করবেন।

জানা গেছে, চিকিৎসক দলের সদস্যদের মধ্যে কিছু সংখ্যক ডাক্তার, নার্স ও সহায়তাকারীরা হজ করার সুযোগ পাবেন না। তারা হজের দিনগুলোতে দলনেতার নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ হজ মেডিকেল টিম মক্কায় অবস্থান করে অসুস্থ রোগীদের চিকিৎসা সেবা প্রদান করবেন। ধর্ম মন্ত্রণালয় হজ চিকিৎসক দলের বেশ কিছু নির্দেশনা প্রদান করেছে।

আরও পড়ুন : রাজধানীতে শুরু হচ্ছে ফ্রি হজ প্রশিক্ষণ কোর্স

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ