শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

শায়েখ জাকারিয়া রহ.এর পূত্রবধূর ইন্তেকাল!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: শায়খুল হাদিস শায়েখ জাকারিয়া কান্ধালভি রহ এর ছেলে হজরত মাওলানা তালহা কান্ধলভির বিবি ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।

১৭ জুন সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন শায়েখ জাকারিয়া রহ.এর পূত্রবধূর। মরহুমা দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। প্রায় এক মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

তিনি দুজন মেয়েসহ একাধিক নেক সন্তানের জননী। সন্তানের সঠিক সংখ্যা জানা সম্ভব হয়নি।
মাওলানা তালহা তার বাবা শায়েখ জাকারিয়া রহ. এর একজন খলিফা এবং ভারতের একজন বিদগ্ধ আলেম। তার বিবিও মর্যাদাবান কান্ধলাহ বংশের নারী ছিলেন।

সোমবার সন্ধ্যায় কান্ধালাহ এলাকায় দেশের আলেম, উলামা ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজের ইমামতি করেন দিল্লির নিজামুদ্দিন মারকাজের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভি।

জানাজাপূর্ব বয়ানও করেন তিনি। এছাড়াও জানাজায় অংশ নেন কান্ধালার শহরের গুরুত্বপূর্ণ আলেম-উলামা, দারুল উলুম দেওবন্দ, দারুল উলুম ওয়াকফ দেওবন্দ, মাজাহের উলুম সাহরানপুরের ছাত্র-শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য, শাইখুল হাদিস শায়েখ জাকারিয়া রহ.দেওবন্দি ধারার একজন বড় আলেম ও পীরে কামেল। তিনি হাদিসের বিশেষজ্ঞ ছিলেন। তার চাচা মাওলানা মুহাম্মদ ইলিয়াস কান্ধলভি ছিলেন সংস্কারমূলক আন্দোলন তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা।

তিনি ফাজায়েলে আমল নামক গ্রন্থের লেখক। এটি উর্দুতে লিখিত হলেও বাংলাসহ অন্যান্য ভাষায় অনূদিত হয়েছে।

বাংলাদেশে শায়েখ জাকারিয়া রহ. এর অসংখ্য ছাত্র ও ভক্ত রয়েছে। মরহুমার ইন্তেকালে শাইখুল হাদিস শায়েখ জাকারিয়া রহ. এর পরিবারে গভীর শোক নেমে আসে। জানাজায় মরহুমার আত্মার মাগেফিরাতের জন্য দোয়া কামনা করা হয়।

যুদ্ধ-নির্যাতনে বিশ্বব্যাপী বাস্তুচ্যুত শিশু সাত কোটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ