শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জনপ্রিয়তা নয়, যোগ্যতা দেখে বক্তা নির্বাচন করুন: মাওলানা শাহ তৈয়্যেব আশরাফ ইফার নামে ভুয়া নিয়োগ ও অর্থ সহায়তার বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২

যুদ্ধের দ্বারপ্রান্তে গাজা : জাতিসংঘ মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ঃ ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধের আশঙ্কা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, গাজা উপত্যকা এখন যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে। খবর  রয়টার্স-এর।

খবরে বলা হয়, ইসরায়েল এবং ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে ২০১৪ সালের যুদ্ধবিরতি মেনে চলার আহবান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের তাজা গুলি ব্যবহারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

জাতিসংঘ মহাসচিব বলেন, ইসরায়েলের সেনাদের সর্বোচ্চ সংযমের পরিচয় দেয়ার দায়িত্ব রয়েছে। হামাসেরও এ বিষয়ে সংযম দেখাতে হবে।

সম্প্রতি ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ বিক্ষোভে গুলি চালিয়ে নিরস্ত্র মানুষকে হত্যা করছে ইসরায়েল। শুধু তাই নয়, নির্বিচারে শিশু, সাংবাদিক ও একজন নার্সকেও হত্যা করেছে ইসরায়েলি সেনারা।

এ বিষয়ে তিনি বলেন, শিশু ও সাংবাদিক এবং নার্স হত্যার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাংবাদিক ও নার্সদের মৃত্যু অথবা আহত হওয়ার কোনো ভয় ছাড়াই তাদের দায়িত্ব পালন করতে দিতে হবে।  রয়টার্স/আরএম/ 

আরও পড়ুন ঃ গাজার ২৫ জায়গায় ইসরাইলের রকেট হামলা

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ